নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনার মোবাইল অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন ছাত্রদল নেতা কামরুল হাসান আকাশ।
২৪ মার্চ (সোমবার) বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা মো.কামরুল হাসান আকাশ। তিনি নিজেই বাদী হয়ে গত শুক্রবার ২১ মার্চ কবিরহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ছাত্রদল নেতা আকাশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামের আব্দুল গনির ছেলে এবং চট্রগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
ভুক্তভোগী আকাশ বলেন, ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও মৃত বসু মাঝির ছেলে সফি উল্যাহ ওরফে হেন্জু মাঝি, আব্দুল হাসেমের ছেলে আব্দুল মালেক, মৃত মো.চৌধুরী মিয়ার ছেলে মো.ইউনুছ সৈরাচ্চারের দোসরদেরকে সাথে নিয়ে একই গ্রামের ধনু মেম্বারের ছেলে কথিত বিএনপি নেতা পরিচয় দানকারী আব্দুল হাকিম সুজন গত কয়েক দিন আগে ছাত্রদল নেতা আকাশকে হত্যার পরিকল্পনার একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। অডিও ক্লিপে ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাকিম সুজন ও একই ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহ্বায়ক রিপনকে বলতে শোনা যায় দম নগদে কাজ করতে হবে। এই কাজে ৫০ হাজার টাকা লাগলেও সুজন খরচ করবে। যুবদল নেতা সুজন বলে এলাকার বাহিরে ঘটনা করবে, কেউ কিছু বলতে পারবে না। বাড়ি থেকে চট্রগ্রাম যাওয়ার পথে তাকে হামলা করবে। যুবদল নেতা সুজনকে যুবলীগ নেতা রিপনকে বলতে শোনা যায় আমি সংগ্রাম করছি আপনাদের জন্য। ও ছেলেদের একসাথ করছে আমার কন্টোল করতে কষ্ট হচ্ছে। এছাড়া ২০২৪ সালের ১২ আগস্ট সন্ধ্যার দিকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আকাশের ওপর হামলা চালায় সুজন ও তার লোকজন।
যোগাযোগ করা হলে ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাকিম সুজন ফাঁস হওয়া অডিও ক্লিপের ভয়েস তার বলে নিশ্চিত করেন। যুবলীগ নেতা রিপন কিছু দিন আগে মারা যায়। তবে যে কথা হয়েছে সেটা ছাত্রদল নেতা আকাশকে নিয়ে নয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, ছাত্রদল নেতার পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আইইউএস/এএস/মার্চ ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








