৩০ বছর ধরে একই গ্রেড, প্রাথমিকে শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার : উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের (এপিইও) গ্রেড ১০ থেকে ৯-এ উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম বোট ক্লাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এর আগে, চট্টগ্রামে পৌঁছালে সংগঠনের নেতৃবৃন্দ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড উন্নীতকরণের যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আতাউর রহমান, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. আবদুর রহমান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় সহকারী উপপরিচালক মামুন কবির এবং অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলার সভাপতি সোহেল রায়হান রাশেদ, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ কাউসারসহ অন্যান্য নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন লিপি রাণী গোপ, লায়লা বিলকিস, রঞ্জন ভট্টাচার্য, নিজাম উদ্দিন, সৈয়দ আবু সুফিয়ান, সৈয়দা আমাতুল্লাহ আরজু ও উম্রাচিং চৌধুরী।
স্মারকলিপিতে বলা হয়, গত ৩০ বছর ধরে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডেই রয়ে গেছে, যদিও অন্যান্য দপ্তরে গ্রেড উন্নীত হয়েছে। এই কর্মকর্তারা নবম গ্রেডের কর্মকর্তাদের মতো একই ধরনের দাপ্তরিক কাজের পাশাপাশি সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাদের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীও একই। তদুপরি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের তুলনায় সহকারী শিক্ষা অফিসারের সংখ্যা পাঁচগুণ বেশি হওয়ায় দীর্ঘদিন একই পদে থেকে অবসরে যেতে হয়।
কর্মকর্তারা আরও জানান, সম্প্রতি উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের গ্রেড ১০-এ উন্নীত হওয়ায়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের একই গ্রেডে রাখা হয়েছে। এতে মাঠপর্যায়ে প্রশাসনিক বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ ২০০৬ সাল থেকে পদোন্নতির কাজ শুরু হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
স্মারকলিপিতে দাবি করা হয়, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড ৯-এ উন্নীত করলে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক বোঝা বাড়বে না, বরং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠপর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষা প্রশাসনের শৃঙ্খলা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দ্রুত পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়।
(জেজে/এএস/মার্চ ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








