সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপ্রেজেন্টটিভদের দৌরাত্ম্যে অতিষ্ট রোগীরা
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ব্যাপক দৌরাত্ম বেড়েছে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের। অভিযোগ আছে তাদের কাছে নাকি এক রকম জিম্মি থাকতে হয় চিকিৎসকের। প্রায়দিন বেলা দশটার পর থেকে দুপুর ১টা পর্যন্ত বীরদর্পে পুরো হাসপাতাল চষে বেড়াচ্ছেন ৮/১০জন রিপ্রেজেন্টেটিভ।
তবে এ বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিরোব দর্শকের ভূমিকা পালন করছেন এবং দায়সারা বক্তব্য তার। যদিও ঔষুধ কোম্পানির এসব রিপ্রেজেন্টিভদের দাবি তারা নাকি বিভিন্ন প্রকারের ঔষধ সহ নানা ধরনের নামিদামি উপহার সামগ্রী উপঢৌকন হিসেবে ডাক্তারদের দিয়ে থাকেন। তাদের দাবি এসব উপঢৌকোনের বিনিময়ে ঠিকমতো তাদের কোম্পানির ঔষুধ চিকিৎসকেরা লিখছে কিনা এটি দেখার জন্যই ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগিরা প্রেসক্রিপশন দিতে না চাইলে তারা এক প্রকার জোর করেই রুগীর কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি উঠান। একজন ভুক্তভোগী রুগী জানালেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে বাহিরে বের হওয়া মাত্রই একদল লোক এসে হাজির, চাইলো প্রেসক্রিপশন। তিনি জানান তিনি রোজা আছেন বলার পরও তার কাছ থেকে প্রেসক্রিপশনটি নিয়ে চলে একের পর এক ছবি উঠানোর পালা। তবে বেশকিছু রোগী রিপ্রেজেন্টেটিভদের এমন কর্মকাণ্ডে ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।
স্থানীয়রা জানান, রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম ব্যাপক এবং প্রায় সময়ই রোগীদের সাথে প্রেসক্রিপশন টানাহেঁচড়া নিয়ে বাঁধে ঝুট ঝামেলা। সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইসমে শারমা তাজমিনকে জানলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন রিপ্রেজেনটিভ দের দৌরাত্মের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ কে সার্বিক পরিস্থিতির কথা বললে তিনি সাংবাদিককে বলেন আপনার বাড়ি কোথায় নিশ্চয়ই সোনাতলায়। রিপ্রেজেন্টেটিভ দের বিষয়টি কেনা জানে,এটি শুধু আমাকেই দেখতে হবে আপনারা কি করেন? তার কাছে প্রশ্ন ছিল ঔষধ কোম্পানির লোকেরা বলছে তারা নাকি উপঢৌকন স্বরুপ বিভিন্ন রকমের ঔষধ,অন্যান্য সামগ্রী চিকিৎসকে ফ্রি দিয়ে থাকেন।
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তো ফ্রি পাইনা যদি কেউ পেয়ে থাকে সে বুঝবে।তিনি আরো বলেন এমনিতেই প্রতিষ্ঠানটিতে জনবল কম,তবে আমি চেষ্টা করবো যাতে করে এসব রিপ্রেজেন্টেটিভরা এভাবে রোগীদের বিব্রত না করে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন সাংবাদিককে জানিয়েছেন, আজকে মিটিং আছে অবশ্যই সোনাতলার বিষয়টি নিয়ে আলোচনা করবো।
(বিএস/এএস/মার্চ ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
-1.gif)








