পঞ্চগড়ে গণহত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে ভাব গাম্ভীর্য পরিবেশ পালিত হয়েছে গণহত্যা দিবস। আজ মঙ্গলবার জেলা প্রশাসন আয়োজিত দিবসের প্রথম প্রহরে পঞ্চগড় জেলা সদরের বুক চিঁড়ে প্রবাহিত করতোয়া তীরের বধ্যভূমিতে জেলা প্রশাসক মো. সাবেত আলী (যুগ্মসচিব)র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন স্তরের সরকারি, বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাসহ স্বাধীনতাকামী নেতৃস্থানীয়রা।
সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক মো. সাবেত আলী (যুগ্মসচিব) সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন, বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম ও পঞ্চগড় জেলা মৎস কর্মকর্তা এ কে এম আব্দুল হালিম প্রমূখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, '৭১'র গণহত্যা ছিল পাকিস্তানিদের পরিকল্পিত হত্যাকাণ্ড, তাদের উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূণ্য এবং গণতন্ত্রকে ধ্বংস করার। তা তারা পারেনি। রক্ত, সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। যাঁদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ গ্রহণকারী সরাব প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। দেশের জন-মানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার বাস্তবায়নের জন্য অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছেন।'
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, '২৫ মার্চ রাতের গণহত্যা ছিল টার্গেট কিলিং, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর ঘাটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়, যা পৃথিবীর ইতিহাসের কালো অধ্যায় নামে কলংক বহন করছে।'
জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, "২৫ মার্চ রাতে পাকিস্তানীদের গণহত্যার প্রাক্কলে শেখ মুজিবুর রহমান নিজে এবং তাঁর পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য পাকিস্তানি সেনাদের কাছে সারেন্ডার করেছিল। শেখ মুজিবুর রহমানের খুব কাছের নেতা তাজ উদ্দীন তাঁকে আগেই এ ধরণের হত্যাকাণ্ড সংঘটিত হবার খবর দিয়ে স্বাধীনতার ঘোষণা দেবার আহ্বান জানান, শেখ মুজিবুব রহমান তখন তাজ উদ্দীনকে বলেছিল, তাজ উদ্দীন, তুমি এই নিয়ে চিন্তা করো না, নাকে তেল দিয়ে ঘুমাও। পরে পরিস্থিতির ক্রান্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ২৫ মার্চের ভয়াবহ হত্যাকান্ডের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়, যে যুদ্ধে ৩০ লক্ষ মুক্তিকামী মানুষ শহীদ হয়েছে। লাখো মা বোনের ইজ্জত লুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের অকুতোভয় সেই সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।'
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, '১৯৬৫ সালে রাও ফরমানরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এক নির্বাচন করে এই দেশ শোষণ করতে চেয়েছিল, জনগণ তা করতে দেয় নি। ২৫ মার্চ রাতে যখন পাকিস্তানী সেনাবাহিনীর হত্যাযজ্ঞ শুরু হয়, তখন শেখ মুজিবুর রহমান ধান্ডমন্ডির ৩২ নম্বরে ঘুমাচ্ছিল।'
বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম তাঁর বক্তব্যে, ২৫ মার্চের ভয়াবহ ঘটনার বর্ণনা দেন এবং দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধের বেসামরিক অগ্রনায়ক শেখ মুজিবুর রহমান, তাজ উদ্দীন, তোফায়েল আহম্মদ, সামরিক বাহিনীর জিয়াউর রহমানসহ সকল স্বাধীনতাকামী মুক্তিসেনাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
(আরএআর/এসপি/মার্চ ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








