সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলা গড়াডোবা ইউনিয়ের ওয়াই গ্রামের মৃত ফজলে এলাহির ছেলে সেনাসদস্য আরিফুজ্জামানের বাড়ির বৈঠক ঘর কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সারা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় বৈঠক ঘরে থাকা একটি মটর সাইকেল ও কাঠের আসবাবপত্র সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় আরিফুজ্জামানের ছোট ভাই সোহেল রানা বাদি হয়ে একই গ্রামের আলী উসমানের ছেলে নজরুল ইসলাম, আব্দুস সুবানের ছেলে কামরুল ও সাইদুল ইলামের ছেলে মেহেদীর নাম এজহারে উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে ২৩ মার্চ কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজহার ভুক্ত আসামী কামরুলকে পুলিশ ওই দিন রাতেই গ্রেফতার করে। কামরুল গ্রেফতারের পর থেকেই গ্রামের মানুষ ফুঁসে উঠেন। তারা ২৪ মার্চ কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি মানব বন্ধন কর্মসূচী পালন করেন। মানব বন্ধন কর্মসূচীর শেষে আগুনে পুড়ানোর ঘটনা সাজানো ও মিথ্যা বলে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহারে দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব একটি স্মারক লিপি পেশ করেন।
সেনা সদস্য আরিফুজ্জামান জানান, একটি প্রভাবশালী চক্রের সহায়তায় দীর্ঘদিন ধরে এজাহার ভুক্ত আসামীরা আমার বোনের বিয়ের ভেঙে দিতে নামে বেনামে বিভিন্ন চিঠি লিখে গ্রামের বিভিন্ন স্থানে টানিয়ে রাখছে। এক বছর আগে আমাদের জমিতে মাটি কেটে গর্ত ভরাট করার প্রতিবাদ করলে ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য সোনা মিয়া আমার গলায় দা লাগিয়ে আমাকে মেরে ফেলার চেষ্ঠা করে। এ ঘটনায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করি। কিন্তু পরদিন তারা আমার বাড়িতে এসে আমার উপর হামলা চালায়। সে সময়ে এই হামলার ঘটনার বিচার চাইলে পুলিশ আমাকে বলেন, গড়াডোবা ইউপি চেয়ারম্যান ও মেম্বার এই ঘটনা মিমাংসা করবেন বলে সে সময়ে আইনগত ভাবে আমাকে আর কোন সহায়তা করা হয়নি। আমি তখন থেকেই নির্যাতিত হয়ে আসছি। গত ২২ মার্চ রাত অনুমান ১ ঘটিকা হতে উক্ত রাত অনুমান ২ টার মধ্যে যে কোন সময় আমার বৈঠক ঘরে পেট্রল ঢেলে বসতবাড়ির টিনের চৌচালা ঘরটি আগুনে পুড়ে দেয়। আগুনে এই ঘরে রাখা একটি মটর সাইকেল ও কাঠের মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মামলার বাদি সুহেল রানা জানান, মামলা দায়েরের পর থেকেই আমরা আমাদের বাড়িঘরে থাকতে পারছি না। আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি আমাদের দায়ের করা মামলাটি মিথ্যা বলে দাবি করে তা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। সেনা সদস্য আরিফুজ্জামানের মা তাছমীনা আক্তার বলেন, ষড়যন্ত্রকারীরা আমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে। আমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য বারবার চেষ্ঠা করছে। বৈঠক ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গড়াডোবা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াই গ্রামের বাসিন্দা সোনা মিয়া বলেন, আমার নাম লিখে কে বা কারা আরিফুজ্জামানের বোনের বিয়ে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে চিঠি ফেলে রেখেছে। কিন্তু আমি এসবের কিছুই জানি না। তাছাড়া সেদিনের বৈঠক ঘরে আগুন লাগার খবর পেয়ে আমি নিজে সহ গ্রামের অনেক মানুষ নিভাতে গিয়েছি। তবে গ্রামের মানুষ দাবি করছেন সিধ কেটে ঘরে ঢুকে কেউ আগুন লাগায় না। কিন্তু সোহেল রানা মামলার এজাহারে তাই লিখেছেন। গ্রামবাসি আগুন লাগানের ঘটনাকে সাজানো ও মিথ্যা বলে দাবি করছেন। জনপ্রতিনিধি হিসেবে আমিও এই ঘটনার সুষ্ঠ তদন্ত বিচার দাবি করছি।
আজ মঙ্গলবার দুপুরে জানতে চাইলে কেন্দুয় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বাদির লিখিত এজাহার পেয়ে আমরা মামলা রেকর্ড করেছি। এজাহার ভুক্ত একজন আসামীকে গ্রেফতারের পর সারা গ্রামের মানুষ ফুঁসে উঠেছেন। সোমবার গ্রামের মানুষ ওই মামলা সাজানো ও মিথ্যা বলে দাবি করে মানব বন্ধন করেছে উপজেলা পরিষদ প্রাঙ্গনে। তারা মামলা প্রত্যাহপারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপিও দিয়েছে। ঘটনার উত্তেজনা থামাতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: গোলাম মোস্তফা সহ আমি সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করি। বাদি সাক্ষি ও অন্যান্য লোকদের জিজ্ঞাসাবাদ করেছি। আগুন লাগার বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে দাবি করলেও আমরা সুষ্ঠ তদন্ত করে এর আসল রহস্য উদঘাটনের চেষ্ঠা করছি। তিনি বলেন, এ ব্যাপারে সকলকে আন্তরিক সহযোগিতার হাত বাড়াতে হবে।
(এসবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছগাছালি ও বেড়া ভাংচুর
- ক্ষিতিশ মণ্ডল হত্যা, নিরাপত্তাহীনতার কথা জানালেন পরিবারের সদস্যরা
- নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
- আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
- শৈশবের পূজার স্মৃতিতে আজও ডুব দেন অপু বিশ্বাস
- ফিফাকে উয়েফার ৪২ প্রশ্ন, নথি প্রকাশে বেঁধে দিল সময়
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ
- নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪
- ‘সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি’
- ৩৬৪ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার
- হিলি সীমান্তে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়
- গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
- ফরিদপুরের কানাইপুর বাজারে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান
- সেঞ্চুরি করে ভিন্ন এক রেকর্ড গড়লেন সালমান আগা
- বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর
- ধর্মীয় ভাবগাম্বীর্যে মধ্য দিয়ে ধামরাইয়ে মহাঅষ্ঠমি পূজা অনুষ্ঠিত
- মহম্মদপুরে মহাষ্টমী উদযাপন, ১২৮ মন্দিরে চলছে দুর্গোৎসব
- ‘প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি’
- সোনাতলায় দুর্গামন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
- পঞ্চগড়ের পূজামন্ডবে "রাজা হরিশচন্দ্র"
- ‘উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না’
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’
- প্যাথলজি বিভাগে দায়িত্বরতদের অনিয়ম, পরীক্ষার টাকা নেয়া হচ্ছে কাউন্টারে!
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- ভৈরবে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ
- নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
২০ অক্টোবর ২০২৬
- সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছগাছালি ও বেড়া ভাংচুর
- ক্ষিতিশ মণ্ডল হত্যা, নিরাপত্তাহীনতার কথা জানালেন পরিবারের সদস্যরা
- নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪
-1.gif)








