পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিনের শুভ সূচনা ঘটে ভোর বিহানে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী (যুগ্মসচিব)র নেতৃত্ব মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মূল অনুষ্ঠান শুরু হয়, সকাল ন'টায় পঞ্চগড় স্টেডিয়াম গ্রাউন্ডে। পবিত্র কোরআন ও গীতা পাঠের পরপরই ৭১'র বীরসেনানী মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রক্তখঁচিত জাতীয় পতাকা উত্তোলনের পালায় অস্থায়ী পতাকা স্তম্ভে পদার্পন করেন জেলা প্রশাসক মোঃসাবেত আলী (যুগ্মসচিব) ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সমবেতকণ্ঠ ভেসে আসে জাতীয় সঙ্গীত, পিনপতন নীরবতায় মাঠের চারপাশের দর্শক দাঁড়িয়ে গানের সাথে ঠোঁট মিলান, উড়তে থাকে পতপত করে পতাকা। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক জেলাবাসীর উদ্দেশ্যে লেখিত বক্তব্য পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং মুক্তিকামী সকল মানুষের মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন। শুরু হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ছাত্র ছাত্রীদের দৃষ্টি নন্দন মার্চপাস্টের মাধ্যমে সালাম প্রদান এবং গ্রহণপর্ব। অস্থায়ী পতাকা মঞ্চে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দীপ্ত পায়ে বাদ্যের তালে এক এক করে সুসজ্জিত দলগুলো তাদের আনুষ্ঠানিক সালাম প্রদান করতে থাকে, যা মঞ্চ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন অতিথিদ্বয়। বেলা ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার। পঞ্চগড় কালেক্টরেট এর নির্বাহী কমিনাশনার শায়লা সাঈদ ত্বন্বীর ভরাট কন্ঠে সঞ্চালিত আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, জেলা বিএনপি'র সভাপতি মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়েত ইসলাম এর আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় -১ আসনের সাবেক এমপি জাসদনেতা, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম প্রমূখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যের এক পর্যায়ে বলেন, 'মুক্তিযোদ্বারা আমাদের অংহকার, তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে এবং থাকবে।'
পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন গতি ত্বরান্বিত করার বিষয় তিনি বলেন, 'দল, মত, আদর্শ ভিন্ন হতে পারে, তবে উন্নয়নের ক্ষেত্রে আমাদের একসাথে মিলেমিশে কাজ করতে হবে। জেলার উন্নয়ন মানে, সবার উন্নয়ন। আপনারা আমাদের সহযোগিতা করুন,আমরা আপনাদের নিরন্তর সেবা দেবো।'
আলোচনা শেষে পঞ্চগড় পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।মহান স্বাধীনতা দিবস ঘিরে সকল প্রকার অনুষ্ঠানাদির পুরোগ্রন্থণা, পরিচালনা এবং আয়োজনে ছিলো জেলা প্রশাসন পঞ্চগড়।
(আরএআর/এসপি/মার্চ ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








