সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও মতবিনিময়
আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জেে সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার সাতগাঁওস্থ হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী সৈয়দ আহমেদ। হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও সাংবাদিক মো: আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভপতি হাজী দুলাল মিয়া।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাু ডন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মানবতা ও সমাজের কল্যাণে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এখনও সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে করোনাকালে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় তুরস্কে ত্রাণ পাঠানোসহ বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যাকবলিত মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, ঘরহীন মানুষের মাঝে ঘর নির্মাণ কার্যক্রম, গরিব অসহায় পরিবারে বিয়ে অনুষ্ঠানে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারে টিবওয়েল বিতরণ, মসজিদ-মন্দিরে গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন মাদরাসা-মসজিদ, স্কুল প্রতিষ্ঠা ও জমি দান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, হাজী সেলিম হাফিজিয়া মাদসার হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ অনুদান, ক্রেস্ট্র বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, ভুনবীর-লইয়ারকুল পুরানগাঁও ঈদগাহ নির্মাণসহ এসব এলাকায় বিভিন্ন রাস্তা মেরামত ও ইটসলিং এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ছাত্রজনতার গণঅভুত্থানে জুলাই-বিপ্লবে আহতদের চিকিৎসায় এককালীন অনুদান বিতরণ। সংগঠনের আয়োজনে গত ৪ বছর যাবত প্রতি বছর ১ রমজান থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি হাজী সেলিম ফাউন্ডেশন হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিল্প উদ্যোক্তা।
(এএ/এসপি/মার্চ ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








