খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড়ের বৃহৎ উৎসব বৈসাবি উদযাপনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ উপলক্ষে শুরু হয়েছে মেলা; যা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। মূলত চাকমাদের ‘বিঝু’ মারমাদের ‘সাংগ্রাই’ এবং ত্রিপুরাদের ‘বৈসু’ অনুষ্ঠানের নামের প্রথম অক্ষর নিয়ে সম্মিলিত উৎসবের নাম হলো ‘বৈসাবি’।
এ বিষয়ে খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন চাকমারা চাকমা ক্যালেন্ডার ইয়ার ‘বিজু’ পালন করে থাকে। অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে মারমারা তাদের নববর্ষ ‘সাংগ্রাই’ ও ত্রিপুরা জনগোষ্ঠী ‘বৈসু’ পালন করে থাকে।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থোয়াই মারমা বলেন, ‘পাহাড়ের সবচেয়ে বড় উৎসব বৈসাবি। খাগড়াছড়ির বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে জেলা শহরে চলছে ১৫ দিনব্যাপী ‘বৈসাবি’ মেলা। গত ২৮ মার্চ থেকে শুরু হয়েছে এ মেলা, চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা বলেন, বৈসাবি পাহাড়ি জনগণসহ অন্যান্যদের এক হতে, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মন্ত্র দেয়।
খাগড়াছড়ি বৈসাবি মেলা উৎযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব কিরন চাকমা বলেন, মূলত পাহাড়িদের সংস্কৃতিকে ধরে রাখা, বিকশিত করা ও নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য এ মেলা আয়োজন।
তিনি বলেন, মেলায় পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক, নারীদের হাতের তৈরি অলংকার, ব্যবহার্য বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী খাবারের স্টল রয়েছে। এ ছাড়া মেলায় প্রতিদিন রয়েছে পাহাড়ি নাচ-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বৈসাবি মেলায় সম্পৃক্ত সবাই খুশি।
বৈসাবি মেলা নিয়ে পুলিশ সুপার জুয়েল আরেফিন গণমাধ্যমকে বলেন, এ মেলাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সব স্থানে তিন স্তরে পুলিশ মোতায়েন থাকবে। এ সময় পাহাড়ের সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
(ওএস/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- নদীবন্দরে কোনো সতর্কতা নেই
- আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি
- ‘ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি’
- ৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার
- এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প
- ‘৫ আগস্টের মধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন’
- ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা দেওয়া হবে’
- সোনার দাম আরও কমলো
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- আয়না থাকুক ঝকঝকে
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে
- চাষী
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
১৪ জুলাই ২০২৬
- পাংশায় বসত বাড়িতে হামলা ভাংচুর,থানায় লিখত অভিযোগ
- নড়াইলের ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা, বর্ষায় ভোগান্তি
- জামালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ
- ফুলপুরে ঋষিদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
- বিপৎসীমার নিচে তিস্তার পানি, কমছে বন্যার পানি
-1.gif)







