সোনারগাঁয়ে যৌতুক না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা
নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে যৌতুক লোভি স্বামীও তার পরিবারের বিরুদ্ধে।
আজ রবিবার সকালে উপজেলা পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের শান্তি নগর পাঁচানী গ্রামের মৃত মোস্তফার মেয়ে নিলুফা'র সঙ্গে একই ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মৃত সমরআলীর ছেলে শাহ জালালের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার, নিলুফার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল। সাধ্যমত তা দেওয়াও হয়। সম্প্রতি আরও ৫ পাঁচ লক্ষ টাকা যৌতুক চাওয়া হয় গৃহবধূর পরিবারের কাছে। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রোববার সকালে ১১ টায় যৌতুক লোভী শাহজালালের পরিবারের সদস্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান জানান, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী বলেন, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা।
ভুক্তভোগী নিলুফা বলেন, আমার বাবা মারা গেছেন,আমার বাবা বেঁচে থাকতে বিভিন্ন সময় ত্রিশ লক্ষ টাকা যৌতুক দিয়েছি। এখন আমার বাবা নেই, আমার পরিবার তাদের আবদার মিঠাবে কোথা থেকে। প্রশাসনের কাছে আমার উপর হামলার বিচার চাই।
(এনকেএস/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
-1.gif)








