রাশিয়ার ‘এটমস্কীলস চ্যাম্পিয়নশীপ ২০২৫’ পুরস্কার পেল পাঁচ বাংলাদেশি
ঈশ্বরদী প্রতিনিধি : সম্প্রতি রাশিয়ার ইকেতেরিনবুর্গের ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এটমস্কিলসের দশম চ্যাম্পিয়নশীপে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পাঁচ বাংলাদেশি পেশাদার। এবারের চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ, চীন, তুরষ্ক, মিশর, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, বেলারুশ, ইন্দোনেশিয়া, ভারত, কাজাখস্থান এবং রাশিয়ার দুই হাজারের অধিক পেশাদার এবং শিক্ষার্থী ৪৪টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। রসাটমের মিডিয়া উইং মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ বাংলাদেশি পেশাদারের পুরস্কার প্রাপ্তির খবর জানিয়েছে।
বিজয়ী বাংলাদেশিরা হলেন- ওয়েল্ডিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন আব্দুল খালেক এবং তার দল, একই ক্যাটাগরিতে ব্যাক্তিগতভাবে রানার্স আপ আব্দুল সাত্তার এবং কংক্রীট কন্সট্রাকশন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারিরা হলেন সালাউদ্দীন মো. নাজমুল হুদা, আলী কাওসার এবং আহমেদ রবিন।
রসাটমের মহাপরিচালক পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিজ নিজ দেশের প্রযুক্তির ক্ষেত্রে এলিট এবং আপনাদের নিয়ে আমরা গর্বিত। রুশ পারমাণবিক শিল্পের জন্য এবছর একটি মাইলফলক। আট দশক পূর্বে রাশিয়ায় জাতীয় পরমাণু শিল্প উন্নয়নে প্রথম সিদ্ধান্ত গৃহীত হয়।
সেভেরদভস্ক অঞ্চলের একটিং গভর্নর ডেনিস পাসলার বলেন, “এই চ্যাম্পিয়নশীপের মাধ্যমে শিল্পের গুরুত্ব তুলে ধরা এবং নগর উন্নয়নে অবদান রাখছেন এমন এমপ্লয়ীদের কাজের মূল্যায়ন করা হয়ে থাকে। তরুণ পেশাদারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের পেশার সম্মান বৃদ্ধির সুযোগ প্রদান করে এটমস্কিলস।
রসাটম জানায়, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এটমস্কিলস-২০২৫ চ্যাম্পিয়নশীপে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের ১৬টি ডিভিশন ও কোম্পানী, দেশী-বিদেশী বিভিন্ন কোম্পানী এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যা ছিল ৭০টি, যা এখন পর্যন্ত রেকর্ড। প্রথাগত বিভিন্ন পেশাভিত্তিক ক্যাটাগরি যেমন ওয়েল্ডিং প্রযুক্তি, প্রকৌশল নকশা, কম্পোজিট টেক প্রযুক্তি, শিল্প অটোমেশন, সফটওয়্যার রোবোটিক্স ইত্যাদি ছাড়াও নতুন ফর্ম্যাটে আরও দু’টি ক্যাটাগরি যুক্ত করা হয়।
ক্যারিয়ার গাইডেন্স, পেডাগোজি, এইচআর এবং প্যারেন্টিং এই চারটি মূল থিমের ভিত্তিতে এবারের চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের জন্য কনফারেন্স, ফোরাম, ওয়ার্কশপ, লেকচার, এনালিটিক্যাল এন্ড প্রোজেক্ট সেশন, প্রেজেন্টেশন ইত্যাদি আয়োজন করা হয়। পেশাগত দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য বেশ কিছু উদ্ভাবনী বিষয় এবারের আসরে যুক্ত করা হয়। উদাহরণস্বরূপ, ওয়াল্ডিং প্রযুক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এবারের আসরে প্রথমবারের মতো থিম ভিত্তিক একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
(এসকেকে/এসপি/এপ্রিল ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








