পদ্মা ও গড়াই নদী থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি : পদ্মা কন্যা খ্যাত রাজবাড়ী জেলা। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা ও গড়াই নদী। জেলার দু’টি নদীর মধ্যে শুধুমাত্র কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বালু মহাল সরকারী ভাবে বিক্রি হয়েছে। হাইকোর্টের নির্দেশে পদ্মা নদীর বালু মহালগুলো বিক্রি হয়নি। কিন্তু আইনের কোন তোয়াক্কা না করে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে দিবালোকে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া পদ্মা নদীর জেগে উঠা চরে চাষ হচ্ছিল বিভিন্ন ফসলের। ওই ফসলী জমি থেকে প্রকাশ্যে দিবালোকে মাটি ও বালু কেটে বিক্রি করছে প্রভাবশালী চক্র। রাজবাড়ী সদর প্রশাসন একবার মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করলেও পরক্ষণ থেকেই আগের মতো বালু ও মাটি বিক্রি চলছে। কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীর বালু মহাল গত ৫ আগস্ট পর্যন্ত ইজারা ছাড়াই প্রকাশ্যে বালু উত্তোলন ও বিক্রি হলেও একটি টাকাও সরকারী কোষাগারে জমা হয়নি। সর্বশেষ ২ মাসের জন্য পহেলা বৈশাখ পর্যন্ত ওই বালু মহালটি ইজারা প্রদান করা হয়েছে। আগামী বছরের জন্যও ইজারা দেওয়া হয়েছে। তবে এ বালু মহালের পাশেই অবৈধ ভাবে গড়াই নদীর ইসলামপুর চর থেকে প্রকাশ্যে ভেকু দিয়ে শত শত ট্রাকে করে বালু বিক্রি করা হচ্ছে। বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রাম গড়াই নদীর চরে অবৈধ ভাবে ভেকু দিয়ে বালু কেটে ট্রাকে বিক্রি করা হচ্ছে। এছাড়াও গড়াই নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে এসব বালু কেটে বিক্রি করা হচ্ছে। পাংশা উপজেলার হাবাসপুর, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট সহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু কেটে বিক্রি করা হচ্ছে।
সরেজমিন রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ২টি ভেকু দিয়ে বালু ও মাটি কেটে ট্রাক ভর্তির কাজ চলছে। একটিতে স্তুপ করে রাখা বালু ও অপরটি মাটি কেটে ট্রাক ভর্তি করছে। ১০-১২টি ট্রাক দাড়িয়ে আছে। ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। এসময় কয়েকজন পাটকাঠির তৈরী ঘরের নিচে বসে আছেন। সেখানে গিয়ে জানতে চাওয়া হয়, কে কাটছে বালু ও মাটি।
এসময় শিহাব শিকদার নামে একজন বলেন, বড় ভাই মালেক শিকদার বালু কাটছেন। প্রতি ট্রাক ১২শত টাকা দরে বিক্রি করা হচ্ছে। কিভাবে কাটছেন জানতে চাইলে বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য বলেন। এখানে প্রতিদিন ২ থেকে আড়াই শত ট্রাকে ৩ লক্ষাধিক টাকার বালু ও মাটি বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে আব্দুল মালেক সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গড়াই নদীর চর থেকে প্রকাশ্যে ভেকু দিয়ে বালু বিক্রি করা হচ্ছে। এখান থেকে বালু কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। ভেকুর চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে বেশি দিন আমরা বালু কাটছি না। এটা বাকসাডাঙ্গীর এছো কাটছে। কোন কথা থাকলে তার সাথে বলেন। তবে প্রতিদিন ৫০-৬০ ট্রাক কাটা হচ্ছে বলেও প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, অবৈধ ভাবে গড়াই নদীর এ চর নিয়ে বিরোধে হত্যার মতো ঘটনা ঘটেছে। এখন জোড় করেই অন্য গ্রামের লোক এসে প্রতিদিন শত শত ট্রাকে বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে প্রতিদিন ২-৩ লক্ষ টাকার বালু নিচ্ছে। প্রশাসনের লোক আসলে কিছু সময় বন্ধ থাকে, চলে গেলে আবার শুরু হয়। আমাদের এখানে বসবাস করা কষ্টের হয়ে পড়ছে।
কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ইসলামপুর গড়াই নদীর চরে থেকে ভেকু মেশিন দিয়ে শত শত ট্রাকে করে বালু বিক্রি করা হচ্ছে। এখানে বালু কাটছেন বাবর বিশ্বাস কেমন আছেন । গ্রামের মধ্যে হওয়ায় ও প্রভাবশালীর কারণে তার এ বালু কর্তনে কেউ বাধা দিতে সাহস পায় না। প্রশাসন এখানে আসে না।
স্থানীয়রা বলেন, এখানেও প্রতিদিন শত শত টাকা বালু কেটে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ২-৩ লক্ষ টাকার বালু বিক্রি হচ্ছে। বালুর ট্রাক চলার কারণে ঘর বাড়ীতে থাকা কষ্টকর হয়ে পড়েছে।
বালু কর্তনকারী বাবর বিশ্বাস পরিচয়ে বলেন, আরে ভাই আমরা প্রশাসনকে ম্যানেজ করেই বালু কাটছি। কি করবো, বালু কেটে যা বিক্রি হচ্ছে পোলাপানের খরচ চালানো মুশকিল।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, ধাওয়াপাড়া পদ্মা নদীতে বালু কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করা হয়। তাকে সতর্ক করা হয়েছে। এরপরও বালু কেটে বিক্রি করছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বালু কর্তন বন্ধ করে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখছি, যদি কাটে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৬ মার্চ ২০২৬
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








