শ্রীমঙ্গলে ইউপি সদস্যর বিরুদ্ধে বালু বিক্রির অভিযোগ
আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জিলাদপুর মৌজায় প্রবাহিত বিলাশ নদী থেকে একই ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে মাটি ও বালু বিক্রির অভিযোগ উঠেছে। এরিমধ্যে স্থানীয় গ্রামবাসী গত ২৫ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ইউপি সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে জামসী গ্রামের রাসেল মিয়া, মুজিব মিয়ার একটি সিন্ডিকেট বিগত ২০১৭ সাল থেকে বিলাশ নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি ও পলি বালু উত্তোলন করে বিক্রি করছে। অবৈধভাবে ও যত্রতত্র নদী খনন করায় লাংলিয়া ছড়ার স্লুইস গেইট থেকে বিভিন্ন স্থানে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এতে নদীর পশ্চিমাংশে কৃষি জমি, মাছের পুকুর ভাঙ্গনের মুখে পড়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছে। বালু ও মাটি স্থানান্তরে যানবাহন চলাচলে সুবিধার্থে নদীর উপর একটি কাঠের সেতু নির্মান করা হয়েছে। নীচু এই সেতুর কারণে বর্ষাকালে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত্র হয়ে ভাঙ্গন সৃষ্টি হয়।
স্থানীরা অভিযোগ করেছেন- বালু মাটি পরিবহনে ভারী ট্রাক চলাচল করায় গ্রামের কাঁচা পাকা রাস্তা-ঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এল.জি.ই.ডির পাকা রাস্তা, বিলাশ নদীর উপর নির্মিত সরকারী ব্রিজটি হুমকির মুখে পড়েছে। এই ব্রীজের নিচে মাটি সরে যে কোনো সময় তা ধ্বসে পড়ার আশংকা করছেন এলাকাবাসী। এদিকে পলি ও বালু মাটি উত্তোলনের কারণে আসছে বর্ষায় নদীর পশ্চিমে বিস্তুর্ণ এলাকায় আবারো ভয়াবহ ভাঙনের আশংকা করছেন মানুষজন। ভাঙ্গনজনিত কারণে এরিমধ্যে জামসী ও জিলাদপুর গ্রামের প্রায় ২-৩ হাজার কৃষক ও মৎস্যচাষীরা জমি হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
রবিবার জিলাদপুর গ্রামের বিলস নদীর ক্ষতিগ্রস্থ এলাকার আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানা গেছে- তৎকালীন কৃষি মন্ত্রী ও আশিদ্রোন ইউপি চেয়ারম্যান এর ছত্রছায়ায় ইউপি সদস্য হাবিবুর রহমান প্রভাব খাটিয়ে ২০১৭ সাল থেকে বিলাস নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছেন। দীর্ঘ সময় থেকে নদীর মাটি বালু অবৈধভাবে উত্তোলন করে কোটি টাকার মালিক হয়েছেন। তবে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাঙ্গন কবলিত কৃষি জমি, সরকারী রাস্তা, কালভার্ট, ব্রীজ সহ অবকাঠামো। প্রভাবশালী হওয়ায় ইউপি সদস্য হাবিবুর রহমানের এই সিন্ডিকেট এর বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারে না।
যোগাযোগ করা হলে, ইউপি সদস্য হাবিবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সবাই নিজের জান বাচাঁনোর জন্য আমার নাম বলছে। তিনি বলেন এটি লাংলিয়া ছড়া লাইনের অংশ। সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন ও ইউপি সদস্য মুরাদ ও মাখন মিয়া এই লাইনে ডাক পেয়েছে, তাদের দায়িত্বে এখান থেকে বালু তোলা হচ্ছে বলে তিনি জানান।’
সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত বলেন, ‘প্রশ্নই উঠে না-এ বিষয়ে আমি কিছুই জানিনা।’
(এএ/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








