ঈশ্বরগঞ্জে জীবনের বিনিময়ে নির্মিত হচ্ছে স্পীড ব্রেকার
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার দুর্ঘটনা প্রবণ এলাকা আশ্রবপুর ও কুমড়া শাসন নামক স্থানে অসংখ্য মানুষের প্রাণহানির পর এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভের মুখে দুটি স্পীড ব্রেকার নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী বলেন, এই দুর্ঘটনা প্রবণ স্থানে স্পীড ব্রেকার নির্মাণের দাবী দীর্ঘদিনের। স্থানীয় প্রশাসন এবং জনপথ বিভাগ দাবীটি পূরণ করছে অনেক জীবনের বিনিময়ের পর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবীটি এতদিন আমলে না নেয়ায় গত ছয়মাসে প্রায় দশজন নিহত হয় এবং চল্লিশ জনের মতো যাত্রী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। গত ৭ এপ্রিল উপজেলা সদর আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে তন্বী (১৫) প্রাইভেট পড়া শেষে ঈশ্বরগঞ্জ থেকে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ১০ শ্রেণির ছাত্রী তন্বী নিহত হয় আরো ২ জন গুরুত্বর আহত হন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুদ্ধ জনতা রাস্তার গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেন। প্রশাসনের প্রতিশ্রুতি ও বিক্ষুদ্ধ জনতার দাবীর মুখে সড়ক ও জনপথ বিভাগ ৮ ও ১০ মার্চ আশ্রবপুর ও কুমড়াশাসন নামক ঝুঁকিপূর্ণ স্থানে দুটি স্পীড ব্রেকার নির্মাণ করে দেন। স্পীড ব্রেকার নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, মহাসড়কে স্পীড ব্রেকার স্থাপনের কোন নিয়ম নেই। তারপরও প্রশাসন ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে স্পীড ব্রেকার নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, বর্তমান প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে সেটা আরো আগে নেয়া উচিত ছিল। গতি নিয়ন্ত্রণ ও জীবন রক্ষার স্বার্থে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণ করা হবে।
(এন/এসপি/এপ্রিল ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








