ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট, পাথরঘাটায় সংবাদ সম্মেলন
পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার নামক এক নারী।
আজ শনিবার বেলা ১১টায় ওই নারী পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। এসময় তার সঙ্গে স্বামী শিশির রঞ্জন সমদ্দার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী সমদ্দার বলেন, "আমার ছেলে প্রান্ত সমদ্দার (Prana Samadder) ফেসবুক আইডি ব্যবহার করে। উক্ত আইডিটি-ই তার প্রকৃত আইডি।
কিন্তু গত ১৫/১০/২০২১ তারিখ "pranta somadder" নামক অপর একটি ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দেয়া হয়। সঙ্গে সঙ্গে উক্ত পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ১৬/১০/২০২১ তারিখ পাথরঘাটা উপজেলার কিরনপুর গ্রামের আ: আউয়াল মোল্লার ছেলে আর:সবুর আমার ছেলে প্রান্ত সমদ্দারকে আসামীর করে একটি মামলা করে। উক্ত মামলার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের ছেলেকে তার বাবা শিশির রঞ্জন সমদ্দার আইনের হাতে তুলে দেন। অথচ আমাদের ছেলে উক্ত অপরাধের সঙ্গে জড়িত-ই ছিল না। আমাদের ছেলে ১ ৭দিন জেল খাটে। এখনো উক্ত মামলাটি চলোমান আছে।
এরপরে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর "pranta somadder" নামের সেই ফেক আইডি থেকে আবারো সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। এরপরে ২০২৩ সালের ১৫ডিসেম্বর আবারো "যাযাবরের উপাখ্যান" নামে ফেক আইডি থেকে আবারো সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। পরবর্তীতে যেহেতু প্রান্ত সমদ্দার pranta samadder আমাদের ছেলের আইডি থেকে পোস্ট করা হয়নি বরং 'pranta somadder' ভুয়া বা ফেক আইডি থেকে পোস্ট হয়েছে;তাই আমার ছেলে সহ পরিবারের জীবনের নিরাপত্তার জন্য পাথরঘাটা থানায় জিডি করি। এরপরে গত ০৪/০৪/২০২৫ শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্তে আমাদের বাড়িতে পাথরঘাটা থানাপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। এসময় তারা জানায় যে, আমাদের ছেলে প্রান্ত সমদ্দার কর্তৃক নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে।যারফলে স্থানীয় পর্যায়ে সহিংসতা হতে পারে।
সংবাদ সম্মেলনে স্মৃতি রানী সমদ্দার বলেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় মানুষ শত্রুতার কারণে আমার ছেলের বিরুদ্ধে এহেন অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্টের কারনে আমার পরিবারের সদস্যদের জীবন নিরাপত্তাহিন। সবশেষে গত ০৬/০৪/২০২৫ জীবনের নিরাপত্তার জন্য আবার জিডি করতে বাধ্য হয়েছি। যার নম্বর ২৫৩। আমরা সংখ্যালঘু। যে কোন সময় সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে আমাদের জীবননাশ হতে পারে। বিষয়টি সকল গণমাধ্যম কর্মীদের নজরে এনে সকলের মিডিয়ায় তুলে ধরার দাবী জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে।
এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, প্রান্ত সমদ্দার ফেসবুকে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি মুলক পোস্ট করে এমন অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে প্রান্ত সমদ্দার ও তার পরিবার জড়িত নয় দাবি করে তারা পাথরঘাটা থানায় দুটি সাধারণ ডায়রি করেছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
(এটি/এসপি/এপ্রিল ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








