সোনাতলায় শ্রমিকলীগ নেতার ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় শ্রমিকলীগ নেতার ট্রাক্টরের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু যুবকের নাম মিনহাজ বলে জানা গেছে। তিনি হাঁসরাজ গ্ৰামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত (১২ এপ্রিল) শনিবার বেলা ১২টায় উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত দবির হোসেন মন্ডলের ছেলে মধুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মিঠুর ট্রাক্টরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম জানান, ট্রাক্টরের ড্রাইভার ছিলো বেড়াডাঙা গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাব্বির (১৫)। ড্রাইভার পাকুল্লার নিশ্চিন্তপুর থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে হরিখালি আসার পথে হাঁসরাজ এলাকায় নিজ বাড়ীর সামনে রাস্তায় বসে ছিলেন ছোট ভাই মিনহাজ। ড্রাইভার চলন্ত ট্রাক্টরটি মিনহাজের গায়ের উপর তুলে দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সার্টিফিকেট (আর টি এ) সনদ মেডিকেল থেকে নিয়ে তারপর দাফন কার্য সম্পাদন করতে বললে তাতে মৃত ব্যক্তির পরিবার অসম্মতি জানান। মৃত ব্যক্তির পরিবার বলেন কোন অবস্থাতেই মৃত দেহ কোথাও নিয়ে যেতে দিবোনা।এসময় স্থানীয় জনতা ও মৃত ব্যক্তির পরিবার সহ ট্রাক্টর মালিক মিঠুর লোকজন থানা পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনার বিষয় নিয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী'র কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, যারা আইনের কাজে বাধা দিয়েছে ও পুলিশের প্রতি আক্রমনাত্বক মনভাব দেখিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।
(বিএস/এসপি/এপ্রিল ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
-1.gif)








