শরণখোলায় বিএনপি নেতা মিলনের উদ্যোগ সুপেয় পানির নিশ্চয়তা পেল শতশত পরিবার
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : চৈত্রের খরতাপে বাগেরহাটর শরণখোলা উপজেলা শহরের রয়েন্দা বাজারে প্রাণকেন্দ্রের শতবর্ষী সরকারি পুকুরটির পানি গিয়ে ঠেকেছে তলানিতে। এতে চরমভাবে সুপেয় পানি সংকটে পড়েন উপজেলা শহরে বাসিন্দা ও হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বর্তনান পরিবর্তিত পরিস্থিতিতে জনপ্রতিনিধি না থাকাসহ এই সংকট নিরসনে নেই কোন সরকারি উদ্যোগ। এমন সংকটময় মুহুর্তে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির তরুণ নেতা মো. বেল্লাল হোসেন মিলন। পার্শ্ববর্তী রায়েন্দা খালে পাম্প মেশিন বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে শুকিয়ে যাওয়া পুকুরটিতে সোমবার রাত থেকে ব্যক্তিগত উদ্যোগে পানি ভর্তি করা শুরু করেছেন তিনি।
বিএনপি নেতা মিলনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভেগী শতশত পরিবরের সদস্যরা।
শরণখোলা উপজেলা শহরের বাসিন্দারা জানান, বাগেরহাট জেলা পরিষদের শতবর্ষী এই সরকারি পুকুরটির আয়তন প্রায় দেড় একর। দীর্ঘ বছর খনন ও সংস্কার না করায় ভরাট হয়ে গেছে পুকুরটি।
বঙ্গোপসাগর উপকূলের লবণাক্ত এলাকার উপজেলা সদরের মিষ্টি পানির একমাত্র সরকারি আধার এই পুকুরটি পানির ওপর নির্ভরশীল রায়েন্দা শহর ও আশপাশের কমপক্ষে শতশত পরিবার, শহরের বিভিন্ন অফিস, হোটেল-রেস্তোরাঁ ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। তারা ইলেক্ট্রিক মোটরের সাহায্যে পাইপ লাইনের মাধ্যমে সবাই পুকুর থেকে পানি নিয়ে গোসল, রান্নাবান্নাসহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন। সংস্কার না করায় শুষ্ক মৌসুম এলেই পানি শুকিয়ে পুকুরের একেবারে তলানিতে গিয়ে ঠেকে। পানি শুকিয়ে যাওয়ায় পুকুরে বসানো জনস্বাস্থ্য বিভাগের পিএসএফেও পানি থাকে না। শুষ্ক মৌসুমের তিন-চার মাস খাবার পানির চরম সংকটে পড়ে মানুষ।
পুকুরের পাশের বাসিন্দা জিয়াউল হাসান রোকন, মিরাজ আকন, রেহেনা বেগমসহ ভুক্তভোগীরা জানান, এই পুকুটির পানি তাদের একমাত্র ভরসা। পাইপ লাইনের মাধ্যমে তারা পানি নিয়ে বাসাবাড়িতে প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন। বর্তমান শুষ্ক মৌসুমে পুকুরটি শুকিয়ে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছেন। তাদের এই সমস্যা সমাধানে এলাকায় বর্তমানে এলাকায় নেই কোন জনপ্রতিনিধি। এই পানি সংকট সমাধানে জনস্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়নি কোনো উদ্যোগ। তবে বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলনকে না বলতেই তিনি নিজ উদ্যোগে পুকুরটিতে পানি দেয়ার ব্যবস্থা করেছেন। এতে তাদের পানি সংকট কেটে যাবে। তারা বিএনপি নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলন জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। উপজেলার শীর্ষনেতারা কেউ এগিয়ে না এলেও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমি ব্যক্তিগত অর্থায়নে এই সমস্যা সমাধানে উদ্যোগে নিয়েছি। সোমবার রাত থেকে রায়েন্দা খাল থেকে পাম্প মেশিনের মাধ্যমে পানি এনে পুকুর ভরার কাজ শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে পুকুটিতে পানি ভরার কাজ শেষে হলে রায়েন্দা শহর ও আশপাশের মানুষে পানির সমস্যা আর থাকবে না আশা করি। এরপর উপজেলা হাসপাতালের পুকুর ও থানার পুকুরেও পানি ভরার কাজ আমি ব্যক্তিগত অর্থায়নে শুরু করব। এলাকায় পানি সংকট যাতে স্থায়ীভাবে সমাধানের জন্য সরকারি এসব পুকুর সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে বলে জানান এই বিএনপি নেতা।
(এস/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








