পঞ্চগড়ের বোদায় লুটপাট শেষে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার প্রত্যন্ত গ্রাম কাটনহারি বামনবাড়ির মৃত আব্দুস সামাদের বাড়িতে একদল চিহৃিত দুষ্কৃতিকারীরা লুটপাট শেষে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে তার তিন সন্তানের বসতবাড়িসহ আবাসিক সকল ঘরদুয়ার। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল সন্ধা আনুমানিক সাড়ে সাতটার দিকে। এ ব্যাপারে বোদা থানায় মামলা করেছে ভুক্তভোগী মোঃ রুবেল রানা (২৫)। বাদী রুবেল রানা মৃত আব্দুস সামাদের ছেলের ঘরের নাতি। তার বাবার নাম সুজন আলী।
আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনকালে দেখে গেছে, ওই বাড়ির তিনটি পরিবারের থাকা, রান্না, গোয়ালঘরসহ সকল ঘরদুয়ার পুড়ে ছারখার করে দিয়েছে দুর্বৃত্তরা। তিনটি পরিবারের সদস্যদের পরনের বস্ত্র ছাড়া বিকল্প কোন কাপড় চোপড়া নেই। ঘরের বইপুস্তক, কোরআন শরীফ, খাতাপত্র পুড়ে গেছে ছাই হয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খারুয়া গ্রামের ফজল হকের ছেলে আব্দুল আজিজ, মো. বাতেন আলীর ছেলে এবং বাতেন আলী নেতৃত্বে ২০ থেকে থেকে ২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেই লুটপাট শুরু করে। নিয়ে যায় গোয়ালের গৃহপালিত প্রাণি, বাড়ির টেলিভিশন, ধান চালসহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র। লুটপাট, তান্ডব চলে ঘণ্টাব্যাপী। পরে বাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন। বাড়িঘর পুড়ে ছারখার পর্যন্ত দুষ্কৃতিকারীরা ঘটনাস্থলে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে থাকে। কাউকে আগুন নেভানোর সুযোগ পর্যন্ত দেয়নি তারা।
ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা গেছে, বাড়িটির ভয়াবহ অবস্থা। ওই বাড়ির তিনটি পরিবারের মোট ১৩ জন সদস্য পাশের একটি বাড়িতে মানবেতর রাত্রিযাপন করছে।
এই ঘটনা পর বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ বিষয়ে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বাদী রুবেল রানা জানায়, পরিকল্পিতভাবে বাড়িতে লুটপাট হয়েছে, আগুন পুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি, আমাদের হত্যার উদ্দেশ্যের লাঠিসোটা নিয়ে চিহৃিত ব্যক্তিরা আক্রমন করেছে। আমরা ন্যায় বিচার চাচ্ছি।
বাদীর দাদী জয়নুব খাতুন বলেন, আমার স্বামী মারা গেছেন, তিন সন্তান, নাতি পুতি নিয়ে কোন খেয়ে পড়ে বেঁচে আছি। এইভাবে বাড়ি জ্বালিয়ে দিল, লুটপাট করলো, আমাদের ফেরে ফেলতে চাচ্ছি, আমরা এর বিচার চাই, বেঁচে থাকতে চাই।
এই মামলায় অন্যতম অভিযুক্ত ব্যক্তি আব্দুল আজিজ বলে যাদের বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে তারা মাদক ব্যবসায়ী।
অন্য অভিযুক্ত ব্যক্তি বাতেন আলী বলেন, এরা ভালো না এলাকার যুবক ছেলেদের নষ্ট করে ফেলেছে। আমার সন্তান শামীম মাদকাসক্ত, এই ছেলেকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। যাদের বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে ওরা মাদক ব্যবসায়ী।
কেউ অপরাধ করলে পুলিশকে না জানিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়া ঠিক হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ, আর্মি ওদের কিছু করতে পারে, উচ্ছেদ ছাড়া উপায় নেই।
(আরএআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








