হোটেল বয় থেকে কোটি টাকার মালিক সাইজদ্দিন মাতাবর
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের বার্মাস্টান্ড এলাকায় অবস্থিত পদ্মা ওয়েল কোম্পানীর (ডিপো)। যেখান থেকে সরবরাহকৃত বিমানের জ্বালানি তেল, অকটেন, ডিজেল চলে যাচ্ছে চোরাকারবারীদের আস্তানায়। সিন্ডিকেটের মাধ্যমে এই তেল চুরির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন হোটেল বয় সাইজদ্দিন। সাইজদ্দিনের প্রকাশ্যে চোরাই তেলের রমরমা ব্যবসা চললেও রহস্যজনক কারণে সরকারি সংশ্লিষ্ট বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের।
ঘনিষ্ঠ সুত্রে জানা যায়, ১৯৮৫ সালে মতলব থেকে কাজের সন্ধানে সিদ্ধিরগঞ্জে আসেন এই সাইজদ্দিন। শুরুর দিকে সিদ্ধিরগঞ্জের বার্মা স্টার্ন্ড এলাকায় অবস্থিত পদ্মা অয়েল ডিপোর গেট সংলগ্ন একটি হোটেলে প্লেট ধোঁয়া ও দোকান পরিস্কার করার কাজ করতেন পেটে-ভাতে। যার কারণে দোকানদার তাকে কোনো পারিশ্রমিক দিতেন না। দীর্ঘদিন হোটেলে কাজ করার কারণে পরিচিতি বাড়তে থাকে স্থানীয়দের সাথে। তারই পেক্ষিতে হোটেলে বেশকিছু সময় কাজ করার সুবাদে স্থানীয় খালেক মিস্ত্রির সাথে পরিচয় হয় তার। যার ফলে হোটেলের কাজ ছেড়ে নতুন কাজ নেন খালেক মিস্ত্রির বাড়িতে কেয়ারটেকার হিসেবে। যেখানে তিনি নামমাত্র বেতনে কাজ করতেন। এরপর তিনি খালেক মিস্ত্রির বাড়ির কাজ ছেড়ে নতুন কাজ নেন এক স্থানীয় তেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর তেলের গাড়ি দোয়াঁর। তারপর থেকেই আর সাইজদ্দিনের পিছনে ফিরে তাকাঁতে হয়নি।
স্থানীয়রা জানায়, মতলব থেকে এসে কোটি টাকার মালিক হয়ে সাইজদ্দিন থেকে হয়ে গেছেন সাইজদ্দিন মাতাবর। দারিদ্রতা থেকে স্বচ্ছল হতে নারায়ণগঞ্জে এসেছিলেন তিনি। কিন্তু কিছু স্থানীয়দের ছত্রছায়ায় চোরাই তেলের রাজত্ব তৈরি করে হয়ে গেছেন কোটিপতি। প্রশাসনের চোখের আড়ালে এখনো চালিয়ে যাচ্ছে তার চোরাই তেলের সম্রাজ্য। এক প্রকার নিরব ভুমিকা পালন করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ট্যাং-লড়ি চালক বলেন, এক সময় এই সাইজদ্দিন আমাদের গাড়ি ধোঁয়ার কাজ করতেন। আমরা সারাদিন গাড়ি দিয়ে তেল ডেলিভারি করে মাঠে আসলে তিনি আমাদের গাড়ি পরিস্কার করতো ও কয়েক লিটার তেলের জন্য হা-হা-কার করতো। আর এখন তিনি কি আলাদিনের চেরাগ হাতে পেয়ে কোটি টাকার মালিক হয়ে গেল।
এ বিষয়ে সাইজদ্দিন মাতাবরের সাথে যোগাযোগ করার জন্য তার মুটোফোনে একাধিকবার কল করলে তিনি কল রিসিভ করেন নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহিন আলম বলেন, সাইজুদ্দিন মাতাব্বরের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। কিন্তু শুনেছি তার কিছু তেলের পাম্প আছে।
(এস/এসপি/এপ্রিল ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








