নড়াইলে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি, অস্বস্তিতে ক্রেতারা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে তিন দিনের ব্যবধানে জেলা-উপজেলার হাট-বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা। প্রকারভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ। ঈদের পর কোন প্রকার ঘোষণা ছাড়াই পেঁয়াজের দাম বেড়ে গেলেও জেলার কোথাও বাজার মনিটরিং অথবা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে- এমন খবর পাওয়া যায় নাই। এ নিয়েও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নড়াইল শহরের বাজার, পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন কাঁচা বাজার এবং রুপগঞ্জ বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে বাজারে যে পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হয়েছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা কেজি দরে। লোহাগড়া ও কালিয়া উপজেলার হাট বাজারেও উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
নড়াইলের শহর কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে আসা সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন বলেন, 'কয়দিন আগেও ভালো মানের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে কিনেছি। এখন সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকা কেজিতে। এভাবে দাম বাড়লেও বাজার নিয়ন্ত্রণে কোন কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না।’
নড়াইল পৌর সভার সামনের চায়ের দোকানী মোহিত বলেন, 'রমজান মাসে পেঁয়াজের চাপ থাকলেও সে সময় দাম বাড়েনি। কিন্তু এখন কী এমন চাপ বাড়ল যে হঠাৎ করে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা বেড়ে গেল। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে এ অবস্থা হতো না।’
রুপগঞ্জ বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, পাবনা, ফরিদপুর ও নাটোরসহ অন্যান্য পেঁয়াজ সমৃদ্ধ এলাকায় পেঁয়াজের উৎপাদনসহ মোকামে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত রয়েছে। কিন্তু এলাকার পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের মজুত শুরু করায় হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদার বলেন, 'মোকামে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের সঙ্গে তারাও বিপাকে পড়েছেন। মোকামে বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করায় বর্তমানে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে বলেই সামান্য কিছু লাভ ধরে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। এজন্য পেঁয়াজের দাম বেড়েছে। তবে মোকামে পেঁয়াজের দাম নেমে আসলে স্থানীয় বাজারেও দাম কমে আসবে বলে তিনি জানান।’
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে।
(আরএম/এসপি/এপ্রিল ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








