আলোচনার ঝড়
বাড়িয়াহাটে ৬ মিষ্টি বিক্রেতার কাছ থেকে দের লাখ টাকা খাজনা আদায়
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বড়িয়াহাট বৈশাখী মেলায় ৬ জন মিষ্টি বিক্রেতা (দোকানীদের) কাছ থেকে দের লাখ টাকা খাজনা আদায় করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে বগুড়া সোনাতলার নিকটবর্তী শিবগঞ্জের বড়িয়াহাট মেলা কমিটির বিরুদ্ধে।যদিও দায়সারা বক্তব্য মেলার ইজারাদারের। তবে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার বসেছে বৈশাখী মেলা। তবে এ মেলা উপলক্ষে সপ্তাহ খানেক আগে থেকে ধারদেনায় টাকা জুগিয়ে নানা রকমের মিষ্টি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে দোকানিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মিষ্টি বিক্রেতা বলেন, মেলার তৃতীয় দিন গত (১৯ এপ্রিল শনিবার) রাত নয়টায় কমিটির লোকজন এসে খাজনা চাইলে আমরা আশপাশ ৬টি দোকানদার পাঁচ হাজার টাকা করে মোট পঁচিশ হাজার টাকা দেয়। এসময় কমিটির লোকজন দোকান প্রতি পঁচিশ হাজার টাকার রশিদ ধরিয়ে দিয়ে তাৎক্ষণিক জোরজবরদস্তি করে দের লাখ আমাদের কাছ থেকে আদায় করে। এমনকি টাকা দিতে দেরি হওয়ায় কারণে ক্রেতাদের সরিয়ে দিয়ে ঝুট ঝামেলার সৃষ্টি করে কমিটি। যদিও মিষ্টি বিক্রেতাদের দাবি কমিটিকে এতো টাকা দেওয়ার ফলে লাভ তো দুরের কথা লোকসানের মুখে পড়তে হবে।
এদিকে বাড়িয়াহাটের বেলাল ইসলাম জানান, মেলার দ্বিতীয় দিনে পুকুরের মাছ ১২ হাজার টাকায় বিক্রি শেষে ২ হাজার টাকা খাজনা দিতে হয়েছে।
অন্যান্য ব্যবসায়ীরা জানান, বাড়িয়া হাটে প্রতিবছর বৈশাখী মেলা বসে তবে ইতিপূর্বে এ মেলায় এভাবে মাত্রাতিরিক্ত টাকা আদায় করতে দেখিনি। যেভাবে জোরজবরদস্তি করে অতিরিক্ত টাকা আদায় করলো হয়তোবা আগামীতে এ মেলায় দোকান নিয়ে আমরা আসবোনা বরং অন্যকেও আসতে নিষেধ করবো।
বিষয়টি স্বীকার করে ইজারাদার মাহমুদ হোসেন তৌফিক বলেন, ৪ দিন মিষ্টি বেচাকেনা করেছে দোকানিরা, ৬ জন দোকানীর কাছ থেকে দের লাখ টাকা আদায় করা হয়েছে। প্রশ্ন ছিল শুধু ৬টি মিষ্টির দোকানে দের লাখ টাকা আদায় হলে পুরা মেলায় কত টাকা আদায় হয়েছে উত্তরে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান কে অবগত করলে তিনি বলেন, এসংক্রান্ত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মেলাটি ভ্যাট সহ ১ লাখ ৭২ হাজার টাকায় ইজারা নিয়েছেন।
(বিএস/এসপি/এপ্রিল ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








