টাঙ্গাইলের যৌনপল্লী
‘যৌনতা নয়, খদ্দের আসে নিরাপদে মাদক গ্রহণ করতে’
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে পাঁচ শতাধিক কর্মীর বসবাস। দেহ ব্যবসার জন্য গড়ে ওঠা এ পল্লীতে এখন চলছে রমরমা মাদক ব্যবসা। যেখানে খুব সহজেই নিরাপদে মাদক ব্যবসা ও মাদক সেবন করে যাচ্ছে অনেকে। পাওয়া যায় ইয়াবা, হিরোইন, গাঁজা ও দেশি-বিদেশি মদসহ নানা ধরনের নেশার উপাদান। শুধু তাই নয় মাদক ব্যবসা বদলে দিয়েছে পুরো পল্লীকে। যেখানে মাদক সেবনের জন্য বিভিন্ন বয়সের লোকের আনাগোনা চলে।
এ বিষয়ে একাধিক যৌনকর্মী অভিযোগ করে জানান, এখানে যৌনপল্লীর কর্মীরা সারিবদ্ধভাবে বসে থাকে খদ্দেরের জন্য। বেশিরভাগ সময় খদ্দের মেলে না। কিন্তু যারা মাদকের সাথে জড়িত তাদের কর্মচাঞ্চল্যতা রয়েছে। তাদের কদর এখানে বেশি, তারা মাদকসেবিদের আশ্রয় দেয় ও নিজে মাদক গ্রহণ করে। অথচ যারা মাদকের সাথে জড়িত নয় তাদের অনেকেই তিনবেলা ঠিকমত খেতে পায় না। তবে ব্যাতিক্রমও আছে। যারা সুশ্রী তাদের কদর রয়েছে। তাদের রোজগারও ভালো। আবহাওয়া ভালো থাকলে খদ্দের বাড়ে।
যৌনকর্মীদের স্বাস্থ্য সেবা ঝুঁকিতে। এইডস্ এর মত মরণব্যাধিতে আক্তান্ত কতজন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। যৌনকর্ম করতে আসা পুরুষেরা অনেকেই নিরাপদ যৌনমিলনে অনাগ্রহী। পেটের তাগিদে খদ্দেরের খাম-খেয়ালীপনায় বেশির ভাগ সময়ই অনিরাপদ যৌনতায় রূপ নেয়।
দেশের সিরাজগঞ্জ, জামালপুর ও শেরপুরের কিছু মানুষ টাঙ্গাইল শহরে পরিবার পরিজন ছেড়ে রিকসা চালাতে এসেছেন। আর এতেই যৌনপল্লীতে কিছুটা খদ্দের বেড়েছে বলে জানান যৌনকর্মীরা।
যৌনকর্মী মৌসুমি (ছদ্মনাম) বলেন, ‘১০ বছর আগে বিয়ে হয় পাশের গ্রামের এক ছেলের সাথে। বিয়ের তিন/চার বছর পর উন্নত জীবনের আশায় গার্মেন্টস এ দুজনে চাকরি করবো এমন সিদ্ধান্তে ঢাকায় চলে আসি। গার্মেন্টসে দুইজনের চাকরি যোগাতে আমার স্বামী এক বন্ধুকে বাসায় নিয়ে আসে। চাকরির প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আমার স্বামী জানতে পেরে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে গ্রামে চলে যায়। আমি ঢাকায় থেকে যাই। স্বামীর বন্ধুর সাথে স্বামী-স্ত্রীর মত বসবাস শুরু করি। কিছুদিন পরে টাঙ্গাইলে শাড়ি কাপরের ব্যবসা করবো এমন সিদ্ধান্তে তার সাথে একরাতে চলে আসি। আমাকে বসতে বলে মাঝরাতে এই পল্লীতে আমাকে রেখে চলে যায়। আর সে ফিরে আসেনি। এরপর আমাকে তালাবদ্ধ ঘরে রাখা হয়। মাঝে মাঝে খাবার আর খদ্দেরের জন্য তালা খোলা হয়। প্রথম কদিন মেনে নিতে পারিনি, এখন সয়ে গেছে। আমার একটা সন্তান আছে। বাড়ির সবাই জানে আমি চাকরি করছি।’
ময়মনসিংহ যৌনপল্লী থেকে আসা যৌনকর্মী পরী (ছদ্মনাম) বলেন, ‘যৌনকর্মী হিসেবে কাজ করছি ৮ বছর। এখন এ পেশায় টাকা নেই। তবে আমার খদ্দের আছে। তারা টাকা দিয়ে সুখ কেনে। কেউ কেউ নিরাপদে নেশা করে চলে যায়।’
যৌনকর্মী প্রিয়া (ছদ্মনাম) বলেন, ‘যৌনপল্লীতে রোজগার নাই। ঈদ উপলক্ষেও কোনো রোজগার হয়নি। সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা নেই। নিজের খাবার আর বাসা ভাড়া দিতে পারি না। বাসা ভাড়া দিতে না পারায় প্রতিদিনই বাড়ছে দেনা। মানবিকতা আর নাগরিক অধিকার থেকে বঞ্চিত আমরা।’
এ বিষয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘যৌনকর্মীদের প্রতিবন্ধী হিসেবে ট্রিট করি আমরা। সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য আমাদের টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কোনো কার্যক্রম নেই।’
যৌনকর্মীদের মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রের ভূমিকা থাকবে এটাইতো স্বাভাবিক। তাদেরও ভোটাধিকার রয়েছে। সংখ্যায় কম হলেও তাদের ভোটেও গঠিত হয় স্থানীয় সরকার, পৌরসভার মেয়র, কাউন্সিলর। অথচ তাদের অস্বস্তিকর পরিবেশ ও নিরাপত্তাহীনতায় ফেলে মুখ ফিরিয়ে নিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদেও তাদের জন্য কোনো সরকারি বরাদ্দ ছিলো না। যৌনকর্মীরা মনে করে, রাষ্ট্র তাদের মৌলিক অধিকার নিয়ে সচেষ্ট হবেন। আরো দায়িত্ববান হবেন সংশ্লিষ্টরা।
(এসএম/এসপি/এপ্রিল ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








