সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন
ঝর্না বেগমের খপ্পরে পরে স্বর্বশান্ত অনেক অসহায় পরিবার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ এর বাগবাড়ি বারপাড়া এলাকায় মোঃ জামালের কন্যা ঝর্না বেগমের খপ্পরে পরে স্বর্বশান্ত হয়ে পরেছে অনেক গরীব অসহায় পরিবার।
জানা যায়, উপজেলার বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদের কাছ থেকে বিভিন্ন সরকারি ভাতা ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে ৫০০ ও ১০০০ টাকা কিংবা তার চেয়েও বেশি টাকা নিয়ে আর কাজ না করায় ক্ষোভে ফুসছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া, গরু-ছাগল, টিউবওয়েল, দারিদ্র্যবিমোচন এর লক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের অনুদান, বিভিন্ন দপ্তরের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ টিসিবি কার্ড দেওয়ার কথা বলে নানা মানুষের কাছ থেকে যার কাছ থেকে যে ভাবে পারছে সেভাবেই টাকা পয়সা নিয়ে লক্ষ লক্ষ হাতিয়ে নেয়।
এছাড়াও স্থানীয় এলাকাবাসী জানায় আত্মসাতের টাকা দিয়ে গরীবের হক মেরে ঝর্না বেগম তার দুই ভাইকে বিদেশে পাঠায়। তখন ভুক্তভোগীরা ঝর্না বেগমকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিলে তখনই বিভিন্ন দপ্তরের অফিস সহায়কসহ নানান জনের কথা বলতে থাকেন এবং বলেন যে আমি টাকা পয়সা নিয়ে তাদের দিয়েছি। কিন্তু ঝর্না বেগম আদৌ কাউকে কোন টাকা পয়সা দেয়নি বলে জানা গেছে।
তবে কেউ ঝর্না বেগমের কাজ করে না দিলে তাহলে তাকে অনেক হেনস্তার শিকার হতে হয়। তারই ধারাবাহিকতায় সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মাহাবুব আলম সুমন প্রতারণার শিকার হন। সুমনকে ব্ল্যাকমেইলিং করতে না পেরে উল্টো তার বিরুদ্ধে ঝর্নার যতো অভিযোগ আছে সব প্রয়োগ করে সুমনের বিরুদ্ধে।
যার কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমনকে গুম ও খুন করার উদ্দেশ্যে হুমকী ধামকী দিয়ে অপপ্রচার চালায় চক্রটি। সুমনের খানপুরের বাড়িতেও অজ্ঞাত কিছু দুস্কৃতিকারী সন্ত্রাসীদের পাঠিয়ে তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের কাছে চাঁদা দাবী করে।
দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে সুমনের বিরুদ্ধে মানব বন্ধনসহ অপপ্রচার চালিয়ে চাকুরী থেকে বহিস্কার এবং খুন করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকী দিয়ে চলে যায়। যার ফলে সোনারগাঁয়ে মাহাবুব আলম সুমনের অফিসে যাওয়া আসা হুমকী স্বরূপ হয়ে পরে।
বিভিন্ন ভাবে অপদস্ত ও হয়রানীর কারনে সুমন মানসিক এবং শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে বেশ কিছুদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের পর্যবেক্ষনে রয়েছে।
এ প্রসঙ্গে মাহাবুব আলম সুমন বলেন, এই মহিলা দুরন্দর প্রকৃতির। সে আমার কাছে বেশ কয়েকবার সাহায্য সহযোগীতার জন্য এসেছিল এবং আমার কাছে ৫০ হাজার টাকা ঋণ হিসেবে চেয়েছিল কিন্তু তাকে ঋণ না দেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে।
বর্তমানে ঝর্না বেগম সোনারগাঁয়ে এক প্রতারক হিসেবে মূর্তিমান আতংকের নাম। সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দপ্তরগুলো ঝর্না বেগমের বিরুদ্ধে সঠিক তদন্ত করে এখনই পদক্ষেপ গ্রহণ না করলে অনেক পরিবার তার প্রতারণার স্বীকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়।
(এস/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







