ঘটনা তদন্তে তিন প্রতিষ্ঠান
র্যাবের গুলিতে কলেজ ছাত্র নিহত, স্কুলছাত্র গুলিবিদ্ধ
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে হামলায় দুইজন র্যাব সদস্য আহত এবং গুলিতে কলেজ ছাত্র নিহত ও এসএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তিনদিন পরেও আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়নি র্যাব-৮ এর দায়িত্বশীল কর্মকর্তারা।
ঘটনার একদিন পর (২২ এপ্রিল) বিকেলে র্যাবের পক্ষ থেকে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহত সিয়াম মোল্লাকে মাদক কারবারি বলা হলেও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মাদক কারবারিতো দূরের কথা। সিয়াম কখনো মাদক সেবনও করেননি। এছাড়া হাসপাতালের রেকর্ড বইয়ে নিহত সিয়ামের বয়স ২২ বছর উল্লেখ করা হলেও জন্মসনদ অনুযায়ী তার (সিয়াম) বসয় ১৭ বছর।
গত ২১ এপ্রিল সন্ধ্যায় গুলিতে সিয়াম মোল্লা নিহত হওয়ার সময় গুলিবিদ্ধ হন রাকিব মোল্লা। র্যাবের ভাষ্যমতে রাকিব একজন কুখ্যাত মাদক কারবারি। তবে সিয়াম বা রাকিবের বিরুদ্ধে আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর থানায় মাদক সংশ্লিষ্ট পূর্ববর্তী কোনো অভিযোগ পাওয়া যায়নি। গুলিবিদ্ধ রাকিব সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে বারপাইকা কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর নিহত সিয়াম কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত সিয়াম উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে এবং গুলিবিদ্ধ রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। সর্ম্পকে তারা মামাতো-ফুফাতো ভাই।
ঘটনার পর থেকে বরিশাল র্যাব-৮ এর দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে অদ্যাবধি (বুধবার পর্যন্ত) আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া না গেলেও র্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত চলছে। র্যাব সদর দপ্তর থেকে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বোঝা যাবে। পাশাপাশি জেলা প্রশাসন ও জেলা পুলিশ কার্যালয় থেকেও পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আমরা যতোদূর জেনেছি সেটা হচ্ছে র্যাব মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়। একজন র্যাব সদস্যকে পুকুরে ফেলে দেওয়া হয়। সে পুকুর থেকে গুলি চালায়। পাশাপাশি হামলায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার সরেজমিনে ঘটনাস্থল আগৈলঝাড়ার মোল্লাপাড়া ও হতাহতদের উজিরপুরের বাহেরঘাট গ্রাম ঘুরে নারী এবং শিশু ব্যতিত কোনো পুরুষ সদস্যদের দেখা মেলেনি। ঘটনার পর থেকেই পুরুষ সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে গাঁ ঢাকা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে সেদিনের পুরো ঘটনার বর্ণনা করে প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি বলেন, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী মোল্লাপাড়া গ্রামের জোরা ব্রিজ নামক এলাকার মানিক মোল্লার চায়ের দোকানে টিশার্ট পরিহিত দুইজন ব্যক্তি এসে এলাকার এক যুবককে টানা হেঁচড়া শুরু করেন। এসময় টানা হেঁচড়া করা যুবক ছিনতাইকারী বলে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুইজনের পরিচয় জানতে চান। কথা কাটাকাটির মধ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই দুইজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই ব্যক্তির মধ্যে একজন পিস্তল বের করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্র সিয়াম মোল্লা ও স্কুল ছাত্র রাকিব গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রাকিবকে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার অনেক পরে পোশাকধারী র্যাব সদস্যরা সেখানে আসেন বলেও তারা উল্লেখ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা হেঁচড়া করা ওই যুবক হলেন গুলিবিদ্ধ হয়ে নিহত সিয়ামের প্রতিবেশী রুবেল মোল্লা। যিনি ঢাকায় থাকেন। রুবেলদের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘরে ছিলেন তার মা আনোয়ারা বেগম ও দুই বোন আসমা আর সালমা। আসমা বেগম বলেন, রুবেলের সাথে কারও ঝামেলা হয়েছে শুনে তারা দুইবোন শশুড় বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছেন। এসে শোনেন রুবেল ঢাকায় চলে গেছেন।
নিহত সিয়ামের চাচাতো বোন উজিরপুরের ধামুরা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মীম আক্তার বলেন, কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন সিয়াম। সে কোনদিন মাদকের সাথে জড়িত ছিলোনা। এমন কোন খবর তারা কখনও শোনেননি।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, সরকারি কাজে বাঁধা দানের পাশাপাশি ৩৯৩ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাবের পক্ষ থেকে ২২ এপ্রিল বিকেলে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের ডিএডি সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ রিয়াজুল ইসলাম বাদি হয়ে দুইজনের নামোল্লেকসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলা দুটি দায়ের করেছেন। সেখানে মাদক কারবারীদের হামলায় র্যাবের সদস্য অপেল মাহমুদ রাজীব ও আরিফুল ইসলাম শাকিব আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আহতরা বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে অদ্যাবধি (বুধবার বিকেল) পর্যন্ত আনুষ্ঠানকিভাবে র্যাব-৮ এর কর্মকর্তারা কোন বক্তব্য প্রদান করেননি। তথ্য চেয়ে সাংবাদিকরা র্যাব-৮ পরিচালিত মিডিয়া সেলে বার্তা দিলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে র্যাবের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ঘটনারদিন র্যাব সদস্যরা সাদা পোশাকে সেখানে গিয়েছিল মাদক কারবারি আটক করতে। একজনকে আটকও করা হয়েছিল। তখন তার সহযোগিরা র্যাবের কাছ থেকে আটককৃতকে ছিনিয়ে নেওয়ার জন্য আভিযানিক টিমের ওপর হামলা চালায়। এসময় র্যাব আত্মরক্ষার চেষ্টা করে।
সূত্রটি আরও জানিয়েছেন, আমাদের অভিযান ও তদন্ত এখনো শেষ হয়নি। অভিযান শেষ হলে প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরা হবে।
(টিবি/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জ্বালানি তেলের দাম বাড়াতে হতে পারে’
- মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতির উদ্বোধন
- নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান
- তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল
- পদত্যাগ করলেন মেসিদের কোচ
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- ‘অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়’
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
-1.gif)








