ঈশ্বরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সড়ক অবরোধ
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১১টা থেকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিবছর উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে একদিকে যাতায়াত জনিত ভোগান্তি, অন্যদিকে বাড়তি খরচ ও নিরাপত্তার ঝুঁকি থাকে। অনেক শিক্ষার্থী আছে যাদের বাড়ি গ্রামে। তাদের বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়।
শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, পাভেল আহমেদ সরকার, মাহমুদ আহমেদ জীবন, রিসাদ আলী খান, শাহরিয়ার প্রত্যয় ও আশরাফুল ইসলাম জানান, “একজন পরীক্ষার্থী হিসেবে আমরা মানসিক চাপে থাকি। তার উপর দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া আমাদের জন্য দুঃসাধ্য। অনেক গরীব শিক্ষার্থী আছে যাদের প্রতিদিনের পরিবহন খরচ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের হিমশিম খেতে হয়। তাই আমরা চাই, উপজেলার ভিতরে এইচএসসি কেন্দ্র স্থাপন করা হউক। এতে করে অনেক গরীব শিক্ষার্থীর সুবিধা হবে।”
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, "আমার প্রতিষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থী অনায়াসে পরীক্ষা দেয়ার প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষকম-লী এবং পরীক্ষা কক্ষের সকল সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। যদিও এ প্রতিষ্ঠানে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়ে যাবে। তবু দীর্ঘ ১৫/২০ বছর যাবত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণের দাবীর প্রেক্ষিতে উপজেলা শহরে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে সকলের সুবিধা হবে বলে তিনি মনে করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়।
(এন/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








