পঞ্চগড়ে ৩ দিনব্যাপী বৈশাখী লোক নাট্যোৎসবের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বাংলা নববর্ষ ১৪৩২বঙ্গাব্দ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চগড়ে তিন দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব ২৩ এপ্রিল বুধবার সন্ধা সাড়ে সাতটায় শুরু হয়েছে। পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ৫কিলোমিটার উত্তর পশ্চিমে সবুজে -ঘেরা লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এই উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম ইমাম রাজী টুলু। ভূমিজ নাট্যগোষ্ঠীর কর্ণধার সরকার হায়দার এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন।
এসময় মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিদ্রোহী থিয়েটার ও ষড়ঋতু জগদল এর প্রতিষ্ঠাতা সভাপতি, নাট্যকার রহিম আব্দুর রহিম, দিশারা নাট্যগোষ্ঠীর কর্ণধার মোঃ রফিকুল ইসলাম সরকার, তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আহসান হাবিব সরকারসহ জেলার বিভিন্নস্তরের নেতৃস্থানীয় সুধিজনরা।পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উৎসবের উদ্বোধনী দিনে পরিবেশিত হয় দেবীগঞ্জ তৃপ্তি নাট্যগোষ্ঠীর হুলির গান 'প্যাচকেটার সংসার’।
পুলিন চন্দ্ররায় পরিচালিত পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় নির্মিত পালায় শ্রেষ্ঠাংশের নারী চরিত্রে অভিনয় করেন, ৪০ উর্ধ্ব ৪সন্তানের জনক সুকুমার, ৩৫উর্ধ্ব ৩সন্তানের জনক জগদীশ এবং প্রায় ৭০ বছর বয়ষ্ক ৪ ছেলে মেয়ের বাবা অতুল চন্দ্র।অন্যান্য চরিত্রে অভিনয় করেন বুদ্ধচরণ,কলিন ও পুলিন। যন্ত্রাংশের ক্যাচিওতে টগর রায়,ফ্লুট বাঁশিতে মহাদেব রায়,কংগোতে মনোরঞ্জন ও মন্দিরায় রনজিৎ রায়। হুলির কাহিনীও মজাদার,' স্বামী-স্ত্রীর সংসার ভালই চলছিল, নেই তাদের সন্তানাদি, অভাবি সংসারে স্বামী চিন্তা করলো, ঢাকায় কাম কাজ করে আয় রোজগার করে সংসার চালাবে, যেই কথা, সেই কাজ। সিদ্বান্ত হলো ঢাকায় যাবার,কিন্তু তার স্ত্রী সঙ্গে যাবার বায়না ধরলো,কিন্তু তাকে নিতে রাজী নয় স্বামী প্যাচকেটার,কারণ তার উদ্দেশ্য ভিন্ন।
ঢাকায় যাবার পথে, এক বাজারে দেখা হয় মুড়ি বিক্রেতা এক সুন্দর সুশ্রী যুবতীর সাথে। সেখানেই তাদের মন দেওয়া নেওয়া। প্রেমের উসিলায় বিয়ে, এরপর বাড়ি ফেরা।একেতো অভাব, তারপর দুই বউয়ের সংসার পরিচালনার নানা কাহিনী নিয়েই হুলিরগান 'প্যাচকেটার'। সন্ধ্যারাতে অনুষ্ঠিত উৎসবে চতুরপাশের গ্রাম থেকে উঠে এসেছে হাজারো নারী-পুরুষ, শিশু কিশোর, বয়োঃবৃদ্ধ, তরুণ তরুণীরা।আসর ঘিরে লোকারণ্য।কথা হলো দর্শক মোছাঃরোকিয়া খাতুন(৬৫) এর সাথে, তিনি রাজারপাড় ডাঙ্গা থেকে এসেছেন সাথে নাতিপুতিরাও রয়েছেন,তিনি বলেন আমরা গরীব মানুষ, অন্যের বাড়ি কাজ করে খাই,বাড়িতে টেলিভিশন, রেডিও নেই,এই গানই আমাদের আনন্দ দেয়।লাঠুয়াপাড়ার রমিছা খাতুন (৭৫) তিনি বলেন, ছোট বেলায় এই ধরণের গান অনেক শুনেছি, অনেক দিন হলো শুনতে পাই না। আজ ভাল লাগছে, প্রাণটা ভরে যাচ্ছে।
আনোয়ার (৩৫), রোজী বেগমের একই কথা।সপ্তম শ্রেণির রাইসা (১৩)এসেছে শহরের পুরাতন ক্যাম্প এলাকা থেকে; এই মেয়ে পড়াশোনা করে হাজী ছফির উদ্দীন গার্লস হাই স্কুল এন্ড কলেজে, গান হবে এই সংবাদ পেয়ে সে চলে এসেছে তার নানীর বাড়ি,এরপর নানী, মামীসহ সবাই পালা আঙ্গিনায়।
তিনি বলেন, এই প্রথম এই ধরণের গান শোনা। খুবই মজা পাচ্ছি।খালি শোনতেই ইচ্ছা করছে।অষ্টম শ্রেণির বাপ্পী,আব্দুর রহমান জেহাদির একই কথা। ৯৪ বছর বয়ষ্ক রাজারপাড় ডাঙ্গার মোতালেব আলী বলেন, সমাজের সত্য কাহিনী নিয়ে হুলির গান শুধু মজাই দেয় না, জ্ঞানও অর্জন হয়।পুরুষরা নারী সেজে অভিনয় করে, নাচ গান করে, এতো বহু পুরনো দিনের কথা আধুনিক যুগে তার যে কদর, আদর চাহিদা তা বুঝা গেছে লোকনাট্য উৎসব আঙ্গিনা লাঠুিয়াপাড়ায়। হাজার মানুষ, পিনপতন নীরবতায় শোনছে কাহিনী, দেখছে অভিনয়, নাচ।আজ ২৪এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় পরিবেশিত হবে হরিগুরু সম্প্রদায়, আটোয়ারীর ধামের গান ‘বাবার শেষ বিয়ে’।
উৎসবের সমাপনী দিবস ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ফকির সমে আলী সম্প্রদায়ের পরিবেশনা সত্যপীরের গান ‘বাহরাম বাদশা’।
(এআর/এএস/এপ্রিল ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








