টাঙ্গাইলে ‘মুষ্টির চাল'’ সংগ্রহ করে গ্রামীণ রাস্তা সংস্কার
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের দুই গ্রামের মানুষ ৫ বছর ধরে সাপ্তাহিকভাবে পাড়া মহল্লায় মুষ্টির চাল তুলে বাজারে বিক্রি করে টাকা সংগ্রহ করেছেন। চাল বিক্রির টাকা এবং নিজেরা কিছু টাকা জমিয়ে চলাচলে অনুপযোগী রাস্তা সচল করতে স্বেচ্ছাশ্রম দিয়ে মাটি ফেলেছেন তারা।
তবে ক্ষুদ্র সামর্থে সম্পূর্ণ রাস্তা মেরামত সম্ভব না হওয়ায় প্রশাসনের কাছে স্থায়ীভাবে রাস্তা পাকা করার দাবি গ্রামবাসীর।
ডুবাইল ও গবড়া নামের গ্রাম জেলার দুই উপজেলা দেলদুয়ার ও মির্জাপুরের সীমান্তে এলাকায়।
স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রত্যন্ত এই গ্রাম দু’টিতে। এক কিলোমিটার দীর্ঘ ভঙ্গুর এই রাস্তাটাই গ্রামগুলোয় যাতায়াতের একমাত্র পথ। এবড়োখেবড়ো এ রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও কেউ অসুস্থ হলে অনেক কষ্ট করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
বিকল্প কোন রাস্তা না থাকা ও সরকারি কোন উদ্যেগ না নেওয়ায় দুই গ্রামের সাধারণ মানুষ মুষ্টির চাল তুলে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে এ রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন।
ভোটের সময় জনপ্রতিনিধিদের মায়াকান্না আর প্রশাসনের মিথ্যে আশ্বাসে বসে না থেকে নিজেরাই চলাচল উপযোগী রাস্তা গড়ে তুলেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী । তবে প্রশাসনের কাছে তাদের দাবি- দুই গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি যেন পাঁকা করে দেওয়া হয়।
গবড়া গ্রামের ৪৫ বছর বয়সী শাজাহান মিয়া বলেন, “এই রাস্তা নিয়ে আমরা সবার কাছে যোগাযোগ করেছি। কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না। অনুদান আসে, অন্য দিকে চলে যায়। তাই আমরা রাস্তাটা সবাই মিলে মেরামত করতেছি। কিন্তু এখন তো টাকা পয়সা কিছু নাই।”
স্থানীয়রা জানান, গ্রাম দুটি নিচু এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে গ্রামীণ এই কাঁচা রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় । তখন নৌকায় চলাচল করতে হয়। পরে শুষ্ক মৌসুমে রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ে। অল্প বৃষ্টিতেই যানবাহন চলাচলতো দূরের কথা কাঁদা মাটিতে হেঁটে চলাচলই দায় হয়ে পড়ে। এলাকার একমাত্র রাস্তাটি চলাচল অনুপযোগী হওয়ায় ছেলে-মেয়েদের ভাল জায়গায় বিয়েও হচ্ছে না বলে জানান স্থানীয়রা।
গ্রামবাসী জানায়, বাধ্য হয়ে ৫ বছর ধরে দুই গ্রামের মানুষ মিলে সাপ্তাহিকভাবে পাড়া মহল্লায় মুষ্টির চাল তুলছেন। সংগ্রহ করা চাল বাজারে বিক্রি করে সেই টাকা এবং নিজেরা কিছু টাকা জমিয়ে চলাচলে অনুপযোগী রাস্তা সচল করতে স্বেচ্ছাশ্রম দিয়ে মাটি ফেলেছেন। কিন্তু তাতেও তারা পুরো কাজ শেষ করতে পারেননি।
রাস্তাটি পাকা হলে দুই উপজেলা ছাড়াও বাসাইল উপজেলার হাজারও মানুষের উপকার হবে বলে জানান স্থানীয়রা।
সোহেল, মাহীন,সজীব, তোফায়েল সহ এলাকার তরুণরা বলেন, “কতো বছর যাবত এই রাস্তা অবহেলিত, শত চেষ্টা করেও চেয়ারম্যান, মেম্বার,এমপির কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। তারা কেউই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেন নি। শেষ মুহূর্তে আমাদের মুষ্ঠি ফান্ডের টাকায় আমরা কিছু কাজ করেছি, তারপরেও আমরা কাজ পরিপূর্ণ করতে পারি নাই।”
তিনি বলেন, “সারা বাংলাদেশে ডিজিটাল হইছে, মির্জাপুর থানার শেষ প্রান্ত দেলদুয়ার উপজেলার এই অঞ্চল কি ডিজিটালে পড়ে না। প্রশাসন-কর্মকর্তার কাছে আবেদন করতেছি আমাদের ৪০ বছরের ভুক্তভোগী রাস্তাটা অবহেলিত রাস্তায় দৃষ্টি দেন, কাজ করে দেন- আমরা রক্ষা পাবো।”
৬০ বছর বয়সী মো. আলী আজম বলেন, গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। একটা হাফিজিয়া খানা আছে। এখানে সামান্য বর্ষা হলেই কোমর পর্যন্ত পানি হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা যাতায়াত করতে পারে না। নৌকা-টৌকা এখন চলেই না।
“তাছাড়া এই এলাকার দিকে কেউ নজরও দেয় না। চেয়ারম্যান মেম্বার যারাই আসে, যখন এমপিরা আসে, যখন নির্বাচন হয় তখন তারা আগে উল্লেখ করে গবড়ার এই রাস্তাটা কইরা দিমু। এমপি হইয়া গ্যালে আর আমাদের খবর বার্তা নাই।”
গবড়া গ্রামের এই প্রবীণ বলেন, “আমাদের পরিবার নিয়ে কোথাও যাওয়ার উপায় নাই। একটা রুগী হাসপাতালে নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আমাদের সমিতিতে কিছু টাকা ছিলো। যতটুকু পারছি করেছি। এখন আমাদের আর উপায় নাই, সামর্থ্যও নাই।”
শিক্ষার্থী নাজমা আক্তার (২০) বলেন, “ছোটবেলা থেকে এই রাস্তাটা এরকমই দেখতেছি। বর্ষাকালে কলেজে যাইতে কষ্ট হয়।”
ডুবাইল গ্রামের আমিনুল ইসলাম বলেন, আমরা নিজের উদ্যোগে রাস্তাটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। আমাদের যতটুকু সম্ভব, ততটুকু বাস্তবায়ন করতে পারতেছি। ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং দয়াবান ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি এই রাস্তাটা দ্রুত তৈরি করলে সবাই চলাচল করতে পারে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। স্থানীয়দের কিভাবে সহযোগিতা করা যায় তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, “যোগাযোগ করা হলে সরেজমিন পরিদর্শন করে গুরত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার করার চেষ্টা করা হবে।
(এসএম/এএস/এপ্রিল ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা
- চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ
- পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : এমপি মামুন
- ফরিদপুরে বাড়ছেই হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৯১ রোগী
- গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শিক্ষাবিদ শা ম আনয়ারুজ্জামান স্মরণে নাগরিক শোকসভা
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- অসমাপ্ত কোরবানী
- ‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে থাকবে নেইমার
- ১০০ দিনে নতুন সরকারের অর্থনীতি
- ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না’
- হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
- শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে থাকবে নেইমার
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
৩১ মে ২০২৬
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা
- চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ
- পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : এমপি মামুন
- গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শিক্ষাবিদ শা ম আনয়ারুজ্জামান স্মরণে নাগরিক শোকসভা
- নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
-1.gif)








