E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

২০২৫ এপ্রিল ২৯ ১৯:২৪:২১
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় সোমবার দিবাগত রাতে তিন ঘরে চুরি হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্নলংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূন্নী আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব জানান, সোমবার দিবাগত রাতে তার বিল্ডিংয়ের পিছনের জানলাল গ্রীল কেটে চোর প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ১ লাখ ৮ হাজার টাকা ও ৪ ভড়ি স্বর্নলংকার চুরি করে নিয়ে যায়। এ ছাড়া পার্শ্ববর্তী মাহমুদ সিকদার ও জাহাঙ্গীর হোসেন মীর এর বাড়ি একই ভাবে সংঘবদ্ধ চোরের দল প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা ১ ভড়ি স্বর্নলংকার ও মালামাল নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test