মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ৫৪ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে উপজেলার সাতগাঁও বাজারে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গলের বহুমুখী সেচ্ছাসেবি সংগঠন হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন, হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক-কলামিস্ট এহসান বিন মুজাহির, দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন,
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম. এ. রহিম নোমানী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ৫৪টি সামাজিক ও মানবিক সংগঠনকে মানবিক-সামাজিক কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ইলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাশিদ ও গজল পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তুলেন।
(এএ/এসপি/মে ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








