অভিযোগে বেশি আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়
স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত ও সমালোচিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে ২৯ এপ্রিল বদলি করে পাঠানো হয় নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসে। একই আদেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা এসিল্যান্ড দীপক ত্রিপুরাকে কর্ণফুলীতে পদায়ন করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস.এম. অনিক চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উক্ত আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়। তবে পরদিন ৩০ এপ্রিল নতুন একটি প্রজ্ঞাপনে পূর্বের আদেশ বাতিল করে বদলি তালিকায় বড় পরিবর্তন আনা হয়।
এতে আনোয়ারা উপজেলার এসিল্যান্ড হুছাইন মুহাম্মদকে কাট্টলী সার্কেল ভূমি অফিসে, সদ্য কর্ণফুলীতে পদায়িত দীপক ত্রিপুরাকে আনোয়ারায়, রয়া ত্রিপুরাকে পতেঙ্গা সার্কেলে এবং সাতকানিয়া উপজেলার এসিল্যান্ড ফারিস্তা করিমকে কর্ণফুলীতে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন প্রকাশের পর কর্ণফুলী উপজেলার অনেক সেবাপ্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাবেক এসিল্যান্ড পিযুষ কুমার চৌধুরী ব্যতিক্রমধর্মী জনসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। তার বিপরীতে রয়া ত্রিপুরার দশ মাসের দায়িত্বকাল ছিল বিতর্কিত ও কার্যকর সেবার অভাবে পরিপূর্ণ।
তথ্য অনুযায়ী, রয়া ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বকালে জন্মনিবন্ধন ফি আদায়ে অনিয়ম, ভূমি উন্নয়ন প্রকল্পে ভ্যাট ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। গত রমজানে বাজার মনিটরিং ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে তার ব্যর্থতাও সমালোচিত হয়।
বিশ্বস্ত সূত্র জানায়, প্রাথমিকভাবে কাট্টলীতে বদলি হওয়া রয়া ত্রিপুরাকে শেষ পর্যন্ত পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে পদায়ন করা হয়। তবে সূত্র মতে, তিনি কর্ণফুলীতে থেকে যেতে বিভাগীয় কমিশনার কার্যালয় ও ঢাকায় তদবির চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই স্থানীয় জনগণ তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে এসিল্যান্ড রয়া ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার কল করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস.এম. অনিক চৌধুরী বলেন, 'জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। সরকারি চাকরিতে বদলি-পদায়ন একটি নিয়মিত প্রক্রিয়া।'
(জেজে/এসপি/মে ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








