E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় সাংবাদিক মাসুদ রানা বাদশার মৃত্যু

২০২৫ মে ০৫ ১৯:৩৭:৫১
পাংশায় সাংবাদিক মাসুদ রানা বাদশার মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসুদ রানা বাদশা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি পত্রিকার পাশাপাশি অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টি থ্রী -তে রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ জানান, পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন। তার মৃত্যুতে রাজবাড়ী সাংবাদিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

সোমবার বিকাল ৩ টায় তার নিজ গ্রাম পাটিকাবাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাটিকাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

(একে/এসপি/মে ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test