ঘটনার তিন মাস পরও কাটেনি আতঙ্ক
মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
কুমিল্লা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভাষণকে কেন্দ্র করে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার রাত ৯টার পর থেকে ছাত্র-জনতা মিছিল করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীরা গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত খলিলের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনার পর থেকেই আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আতঙ্কে এলাকা ছাড়া। ঘটনার তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও এলাকায় ফেরেনি স্বস্তি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার রাত ৯টার পর থেকে শহর ও গ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। পরদিন বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মিছিল করে। পরে তারা আরাফাত খলিলের গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালায়।
বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। এছাড়া, মনোহরগঞ্জ উপজেলা ও জেলার বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয় যে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেবেন। ভাষণ প্রচারের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়।
(ওএস/এএস/মে ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








