শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : জমিজমা সংক্রান্ত পারিবারিক দ্বন্দের জেরে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন সাহা কে (৫২) পিটিয়ে হত্যা করেছে তার চাচা এবং চাচাতো ভাইযেরা।
৬ মে মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে তাকে পিটিয়ে গুরুতর আহত করে নিহতের চাচা শান্তি সাহা, চাচাতো ভাই সুদর্শন সাহা, সনদ সাহা, চাচি শঙ্করি সাহা সহ আরে কয়েকজন। এ সময় নিহতের ভাই চঞ্চল সাহাসহ আরো ২ জনকে আহত করা হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক সুজন সাহার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা যাওয়ার সময় ঢাকা-শরীয়তপুর সড়কের কাজীর হাট নামক স্থানে বিকেল চারটার দিকে সুজন সাহার মৃত্যু হয়।
নিহত সুজনের ছোট ভাই অঞ্জন সাহা জানায়, আমার পিতা প্রয়াত হরিদাস সাহা। হরিদাস সাহা ও শান্তি সাহা সহোদর। ১৯৭৯ সাল থেকে তাদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ চলে আসছিল। বেশীর ভাগ সম্পত্তিনশান্তি সাহা নিজ নামে রেকর্ড করে নেয়। সেই থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আদালতে মামলা চলমান থাকা অবস্থায়ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অসংখ্যবার দরবার শালিস হয়। শান্তি সাহা টাকার জোরে সমাজের প্রভাবশালী মাতুব্বরদের পক্ষ্যে নিয়ে আমাদের ওপর বার বার জুলুম অত্যাচার করেছে।
অঞ্জন সাহা আরো জানান, সম্প্রতি আমরা নিজেদের জমিতে (হরিদাস সাহার অংশে) কিছু গাছের চারা রোপন করি। সেই চারা গাছ মঙ্গলবার শান্তি সাহা তার লোকজন নিয়ে উপড়ে ফেলে। তার প্রতিবাদ করায় এই হত্যা কান্ড ঘটিয়েছে। তিনি জানান, আমার ভাইকে হত্যার দায়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেছেন অঞ্জন সাহা ও তার পরিবার।
আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, সুজন সাহা ২০০২ সাল থেকে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি আমার সহকর্মী এবং প্রতিবেশী। সুজন সাহা অত্যন্ত ভদ্র এবং নিরহ লোা ছিল। শরীয়তপুরের সকল শিক্ষক সমাজের পক্ষ্য থেকে সুজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়েছি। নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(কেএনআই/এএস/মে ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








