কোটি টাকার সম্পদ লুট করেছে শাহাদাত বাহিনী
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা
নির্মল কুমার সাহা, সোনারগাঁ : চাঁদা না দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকার আওয়ামী লীগ সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিএনপির সন্ত্রাসীরা। এ ব্যাপারে রেশমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার (৭ মে-২০২৫) দিবাগত রাত্রে চাঁদা না পেয়ে বিএনপির ৫০ থেকে ৬০ জন একটি সন্ত্রাসী দল দেশীয় অস্র হাতে অতর্কিত হামলা চালিয়ে, আওয়ামী লীগ সমর্থক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, মরহুম নাসির মেম্বারের বাড়ি সহ সোহেল,মুকুল,শামিম আহম্মেদ স্বপন'র বাড়ি পরিকল্পিত ভাবে ভাংচুর করে এবং এক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা চর হোগলা,মধ্যচর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের লোকজন নিয়ে গঠিত বিএনপির সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল। পাঁচ আগষ্ট ক্ষমতার পালাবদলে তারা বেপরোয়া হয়ে উঠে। এর আগেও এলাকার সাধারণ লোকজনকে মারপিট ও মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
হামলাকারীরা হলো- চর হোগলা গ্রামের আবুল হকের ছেলে আব্দুল মোতালেব (৭০), আব্দুল মোতালবের ছেলে শাহাদাত (৩০),নুরুলের ছেলেনাহিদ (২৯), বাদশার ছেলে রাকিব (২২),আহাম্মদের ছেলেহিমেল (২৪), নুরুল ইসলামের ছেলে মহিন (৩২), হোচন আলীর ছেলে জসিম (৩৮), মৃত সিরাজুল হকের ছেলে সাইফুল (২৮), নুরুল হকের ছেলে পলাশ (২৬), দরবেশ আলীর ছেলে জয় (২৫), নুরুদ্দিনের ছেলে শামীম (৩০), নুরুদ্দিনের ছেলেসেলিম (৩৪)। মধ্যচর হোগলা গ্রামেরজালালের ছেলেশহীদ (২৭), মৃত শাহজালালের ছেলে মাসুদ (২৪), মৃত শাহজালালের ছেলে রহমত উল্লাহ্ (৩৫)। চর কিশোরগঞ্জ গ্রামেরমৃত শাহজালালের ছেলেফারুক (২৭), রহমত গাজীর ছেলে বাবু গাজী (২৯), আমানের ছেলে রিমন (৩২), মৃত সাত্তার মুন্সীর ছেলে আসাদুল্লা (৩৬) সহ আরও অনেকে।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার দিকে এলাকা শান্ত হয়। একটি অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে হামলার নেতৃত্বদানকারী শাহাদাতকে ফোন দিলেও সে ফোন তুলেনি।
অভিযোগকারী রেশমা বেগম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি না মানায় পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন। সন্ত্রাসীরা প্রথমে বাড়ির গেটের তালা ভেঙে প্রহরী আব্দুর রহমানকে মারধর করে। এরপর ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটে নেয় ৬টি এয়ার কন্ডিশনার, ২টি ফ্রিজ, নগদ পাঁচ লাখ টাকা এবং আলমারিতে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার।
(এনএস/এসপি/মে ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








