সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনকে দেয়া হবে পাশাপাশি কবর
মাদারীপুর প্রতিনিধি : অন্তস্বত্তা স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে সিজারিয়ান করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে সাথে বাসের ধাক্কা লেগে প্রাণ যায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনের। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃস্বত্তা গৃহবধু রোজিনা আক্তার (৩২)। পরে সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন হলে রোজিনার কোলজুড়ে আসে এক ছেলে সন্তান। জন্ম নেয়ার আগেই নবাগত ছেলে হারালো তার বাবাকে। বাবারও দেখা হলো না তিন মেয়ের পরে জন্ম নেয়া একমাত্র ছেলে সন্তানকে। এই কষ্ট পুরো স্বজন ও গ্রামবাসী কিছুতেই মেনে নিতে পারছেন না। চলছে শোকের মাতম।
নিহত চারজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে। নিহতরা হলেন মাওলানা বিল্লাল ফকির (৪০), তার বাবা সামাদ ফকির (৬০), মা সাহেদা বেগম (৫০) ও তার ছোটবোন আফসানা আক্তার (২০) এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার।
এদিকে একই পরিবারের মৃত্যুর খবরে পুরো গ্রামজুড়ে শোক নেমে আসে। পাড়া-প্রতিবেশিরা নিহতদের বাড়িতে ভীর করছেন। এছাড়াও নিহতদের পারিবারিক কবরস্থনে পাশাপাশি চারটি কবর খোড়া হয়েছে। একসাথে তাদের সেখানে দাফন করা হবে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) সকালে গুরুত্বর অসুস্থ অবস্থায় মাওলানা বিল্লাল ফকিরের অন্তঃস্বত্তা স্ত্রী রোজিনা আক্তারকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তণ করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে মারা যান বিল্লাল ফকির, তার বাবা সামাদ ফকির, মা সাহেদা বেগম ও তার ছোটবোন আফসানা আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার। এই ঘটনায় আহত হন অন্তঃস্বত্তা গৃহবধুসহ ৩ জন। এক সঙ্গে একই পরিবারের ৪ জনসহ ৫ জন মারা যাবার ঘটনায় পরিবারসহ গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
আরো জানা যায়, দুর্ঘটনার পর আহত অন্তঃস্বত্তা রোজিনাকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় তার সিজারিয়ান অপারেশন করানো হয়। তার একটি ছেলে সন্তান জন্ম হয়। সেই সন্তানের মুখ দেখা হলো না বাবা বিল্লাল ফকিরের। তার আরো তিনটি মেয়ে আছে। তারা স্থানীয় মাদ্রাসায় পড়েন।
প্রতিবেশি মুন্নি আক্তার বলেন, একসঙ্গে একই পরিবারের ৪ জন মারা যাবে এটা কখনই বুঝতে পারিনি। এই শোক আমরা কি করে সইবো। এটা মেনে নেবার নয়। আমরা এই চালকের শাস্তি চাই।
নিহত বিল্লালের ফুফাতো ভাই মাওলানা গোলাম রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন মারা গেছে। পরিবারের কেউ এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই ঘটনায় গোল্ডেল লাইন পরিবহণের চালকের ফাঁসি চাই। বেপরোয়াগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, একই সঙ্গে ৫ জন মারা যাবার ঘটনা খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারকে এখন সমবেদনা জানানো ছাড়া আর কিছুই দেয়ার নেই। এছাড়া সরকারিভাবে যত ধরণের সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
(এএসএ/এএস/মে ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








