বিকেএমইএ নির্বাচন, নিরঙ্কুশ জয়ে আবারও হাতেম প্যানেল
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাচনে ২০২৫-২৭ মেয়াদের জন্য নিরঙ্কুশ জয় পেয়েছে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স’। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভরপুর ছিল ঢাকা ও নারায়ণগঞ্জ—যেন নিটওয়্যার শিল্পের প্রাণ ফিরেছে ভোটের মাধ্যমেই।
শনিবার (১০ মে) সকালে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে নিরবচ্ছিন্নভাবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে প্রকাশিত হয় ফলাফল, যেখানে ৩৫টি পরিচালক পদেই জয়ী হন হাতেম প্যানেলের প্রার্থীরা।
মোট ভোটার ৫৭২ জনের মধ্যে ৪৩১ জনই ভোট দেন, যা প্রায় ৭৫.৩৫ শতাংশ। ভোটে নারায়ণগঞ্জ জোনে সবচেয়ে বেশি অংশগ্রহণ (৮৬%), যেখানে ঢাকায় ভোট কাস্ট হয় প্রায় ৬২.৫% এবং চট্টগ্রামে ৭৫%।
নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৮ জন, যার মধ্যে ৩৫ জনই প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেল থেকে। বাকি ৩ জন ছিলেন স্বতন্ত্র—তবে কারোরই ভাগ্যে জয় আসেনি।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বাঁধভাঙা উল্লাস, জয়ের খবর পাওয়ার পরই কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নির্বাচিতদের অভ্যর্থনায় সংগঠনের কার্যালয়ে শুরু হয় বিজয় উল্লাস ও ফুলেল শুভেচ্ছা।
জয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাতেম বলেন, “এই বিজয় প্রমাণ করে, আমাদের কাজ ও প্রতিশ্রুতির উপর সদস্যরা আস্থা রেখেছেন। আগামী দুই বছর আমরা সকল ব্যবসায়ী স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করব।”
নতুন নেতৃত্বের মাধ্যমে বিকেএমইএ আরও গতিশীল, কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠনে পরিণত হবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। অনেকেই মনে করছেন—এই নির্বাচন শুধু নেতৃত্ব নয়, বরং নিটওয়্যার খাতে নতুন গতির সঞ্চার করবে।
(এমএস/এএস/মে ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








