সুবর্ণচরে পানির সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপের আশ্বাস দিলেন কৃষি সচিব
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরে ছিল পানির ভাণ্ডার। খাল-বিল-ডোবায় ভরপুর ছিল এই জনপদ। কৃষি আঁতুড় ঘর বলা হয় সুবর্ণচরকে। কখনো ভাবিনি যে একদিন সুপেয় পানির জন্য হাহাকার হবে। সকালে উঠেই পরিবারের সদস্যদের পানির তৃষ্ণা মেটাতে যুদ্ধ করতে হয়। কোথাও একটু খাবার পানি দেখলেই, মনে হয় যেন শত সাধনার ফল পেলাম।
গতকাল রবিবার সকালে সুবর্ণচর উপজেলা মিলনায়তনে পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ক্ষুব্ধ কণ্ঠে কষ্টের কথাগুলো তুলে ধরলেন সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের কৃষক আব্দুল মালেক। অনুষ্ঠানে নানা শ্রেণিপেশার মানুষের কথা শুনেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ভুক্তভোগী, কৃষক, এনজিও প্রতিনিধি, পরিবেশবিদ, শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দরা বলেন, বোরো আবাদে ভূগর্ভস্থ পানির ব্যবহার বেড়ে যাওয়াই এই সংকটের প্রধান কারণ। গত চার-পাঁচ বছর ধরে সুপেয় পানির জন্য হাহাকার চলছে। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই এ ক্ষেত্রে বিকল্প উৎসের ব্যবস্থা করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। এখনি সমন্বিত উদ্যোগ না নিলে কৃষি যেমন ধ্বংসের পাশাপাশি সুপেয় পানির অভাবে উপকূলের মানুষ এলাকা ছাড়বে। বক্তারা সুবর্ণচরকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা, বিশেষ পরিকল্পনা প্রণয়ন, বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া, উপকূলীয় সব মানুষের জন্য পানযোগ্য পানির টেকসই ও স্থায়ী সমাধান করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
পরিবেশকর্মী ও চন্দ্রকলির নির্বাহী পরিচালক সাখাওয়াত উল্লাহ বলেন, মাত্র চার-পাঁচ বছর আগেও সুবর্ণচরে এমন চিত্র ছিল না। তখন এলাকায় বোরো চাষ হতো কম। বেশির ভাগ মানুষ রবি শস্য উৎপাদন করতে, তাতে ভূগর্ভস্থ পানির ব্যবহার তেমন ছিল না। কৃষি কাজের জন্য ২৪৫টি সেচ পাম্পের অনুমতি থাকলেও অপরিকল্পিতভাবে বসানো হয়েছে আরও ৩ হাজারের বেশি সেচ পাম্প। এতে দিন দিন ভূগর্ভস্থ পানির ওপর চাপ বেড়েছে।
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালীর সভাপতি আবদুল বারি বাবলু বলেন, এক দিকে বোরো ধানে পানি ব্যবহার হচ্ছে অন্যদিকে উপজেলা অর্ধশত ইটভাটায় পানি যাচ্ছে। ভূগর্ভের পানির সংকট দেখা দিলে ভবিষ্যতে পানিতে লবণাক্ততা বাড়বে। সুবর্ণচরে পানির উৎস হতে পারে মেঘনার শাখা নদী। এই নদীকে সেচের আওতায় আনা যেতে পারে। দখল হয়ে যাওয়া অসংখ্য খালবিল উদ্ধার করতে হবে।
স্থানীয় এনজিও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রধান নির্বাহী মো. সাইফুল ইসলাম বলেন, মেঘনার খাল পুনঃখনন, স্লুইচ গেইট নির্মাণ, পুকুর-দীঘি খনন করে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে পানির সংকট মোকাবিলায় ধান চাষের বিকল্প ডাল জাতীয় শস্য উৎপাদন করার পরামর্শ দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় মানুষের কথা শোনার পর পানির সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তারা বলেন, দীর্ঘ মেয়াদি ব্যবস্থার অংশ হিসেবে তারা সবুর্ণচরে এসেছেন। পানির বিকল্প উৎসগুলো তারা সরেজমিন দেখেছেন। খাল খনন, বৃষ্টির পানি সংরক্ষণ, মেঘনা নদীকে সেচের আতওতায় আনাসহ সব রকম ব্যবস্থা নেওয়া হবে। যাতে কৃষিও টিকে থাকে, সুপেয় পানিরও অভাব না হয়।
গত শনিবার থেকে গতকাল পর্যন্ত দুই সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা পানি সংকটাপন্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পানির উৎস নদী ও খাল পরিদর্শন করেন। তারা দখল হয়ে যাওয়া নদী ও খাল উদ্ধারে জোর দেন।
(এস/এসপি/মে ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








