ভৈরব পাড়ের বৈদ্যনাথতলা: যেখানে মিশেছে ধর্ম আর লোকায়ত জীবন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের ভৈরব নদীর কোল ঘেঁষে শান্ত সবুজ কনেজপুর। এই জনপদের ঐতিহ্য আর মানুষের হৃদয়ের গভীরে গেঁথে আছে শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দির। প্রতি বছর বৈশাখ মাসের শেষ সোমবার এখানে এক ভিন্ন ছবি ফুটে ওঠে। শুধু পূজা-অর্চনা নয়, এই দিনটি সাক্ষী থাকে এক ঐতিহ্যবাহী গ্রামীণ মেলারও। যেখানে ধর্ম আর লোকায়ত জীবন একাকার হয়ে মিশে যায়।
আজ সোমবার বৈদ্যনাথতলা যেন পরিণত হয়েছিল এক আনন্দভূমিতে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা এসে ভিড় করতে শুরু করেন মন্দির প্রাঙ্গণে। দিনের আলো বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণ লোকারণ্য হয়ে ওঠে। নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর ও তার চারপাশ।
বটবৃক্ষের বিশাল ছায়ায় বসেছিল গ্রামীণ পণ্যের পসরা। কেউ মাটিতে কাপড় বিছিয়ে সাজিয়ে রেখেছেন নিপুণ হাতে তৈরি মাটির খেলনা- ছোট হাতি, ঘোড়া, রঙিন পুতুল, বাহারি হাঁড়ি-কলস। যেন শৈশবের রূপকথারা জীবন্ত হয়ে উঠেছে সেইসব দোকানে। আবার কোনো দোকানে শোভা পাচ্ছে বাঁশ আর বেতের তৈরি নানা ব্যবহারিক জিনিস–ঝুড়ি, ডালা, শীতলপাটি।
সময়ের সাথে সাথে অনেক কিছুই হয়তো হারিয়ে যেতে বসেছে, কিন্তু এই মেলায় যেন সেই পুরনো দিনের গ্রামীণ জীবন ফিরে আসে এক ঝলকের জন্য। ছোট-বড় আকারের ঢোলের শব্দ জানান দিচ্ছিল উৎসবের আগমনী বার্তা।
মেলায় ছিল রসনাতৃপ্তির এলাহি আয়োজন। মিষ্টি, মুখরোচক খাবার থেকে শুরু করে স্থানীয় বিশেষ খাদ্যদ্রব্য সবই পাওয়া যাচ্ছিল সেখানে। ক্লান্ত পথিক আর উৎসুক জনতা ভিড় করছিলেন খাবারের দোকানে। আর ছোটদের আনন্দ তো ছিল বাঁধনহারা। নাগরদোলা আর দোলনার হাতছানিতে তারা যেন হারিয়ে গিয়েছিল অন্য এক রঙিন জগতে।
সনাতনী সম্প্রদায়ের মানুষের প্রয়োজনীয় সামগ্রী যেমন শাখা, সিঁদুর, পূজার ঠান্ডা বাটি, চন্দনসহ বিভিন্ন জিনিসপত্রের দোকানও ছিল চোখে পড়ার মতো। এই মেলা যেন এক টুকরো গ্রামীণ হাট, যেখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সবকিছুই এক জায়গায় পাওয়া যায়।
তবে এই বার্ষিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাবা বৈদ্যনাথের পূজা ও হোম। ভক্তরা ভক্তি ভরে দেবতাকে প্রণাম জানান, অর্ঘ্য নিবেদন করেন। এরপর মন্দির প্রাঙ্গণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর পদাবলী কীর্তন। ভক্তরা সুরের মূর্ছনায় যেন অন্য এক জগতে হারিয়ে যান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্দিরের প্রাচীন ঐতিহ্য ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সবশেষে আগত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এবারের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেন, সম্পাদক আবুল খায়ের, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলু বিশ্বাস, নওয়াপাড়ার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা কামরুজ্জামান, আজমুল হোদা, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সম্পাদক প্রশান্ত সরকার, সাংগাঠনিক সম্পাদক বাবলু দাস, কাশিমপুর পূজা পরিষদের সভাপতি ও মেলা উৎযাপন কমিটির আহবায়ক কার্তিক পোদ্দার, সম্পাদক মিলন কুমার কুন্ডু, শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দিরের সভাপতি গোপাল তরফদার, সম্পাদক নিখিল সিকদার, মেলা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রবীন্দ্রনাথ হালদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রবীণদের বিশ্বাস, এই মন্দিরে কয়েক যুগ ধরে এই ব্যতিক্রমী পূজা ও মেলার আয়োজন হয়ে আসছে। তাঁদের পূর্বপুরুষের আমল থেকেই বৈশাখ মাসের শেষ সোমবার এই বিশেষ পূজা ও গ্রামীণ মেলার আয়োজন করার সংস্কৃতি চলে আসছে।
ভৈরব পাড়ের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান প্রতি বছর ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয়দের এক মিলনমেলায় পরিণত হয়। গ্রামীণ সংস্কৃতির নানা উপাদান আর ধর্মীয় আবহের এক সুন্দর মিশ্রণ দেখা যায় বৈদ্যনাথতলার এই বার্ষিক অনুষ্ঠানে।
এই মেলা শুধু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি একটি সামাজিক মেলবন্ধন। যেখানে মানুষ একত্রিত হয়, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করে। বৈদ্যনাথতলার এই মিলনমেলা আজও বহন করে চলেছে সেই পুরনো দিনের গ্রামীণ সরলতা আর উৎসবের আনন্দ। যা হয়তো কালের স্রোতে কিছুটা ফিকে হয়েছে, কিন্তু একেবারে হারিয়ে যায়নি।
কনেজপুরের স্থানীয় বাসিন্দা কার্তিক বিশ্বাস বলেন, আমাদের ঠাকুর দাদাদের কাছে শুনেছি এখানে বৈশাখের শেষ সোমবার পূজো হয়, মেলা হয়। কত বছর আগে থেকে শুরু হয়েছে সঠিক জানা নেই কারোর। এলাকা ও আশেপাশের মানুষ এখানে ভগবানের খুশিতে পূজা দিতে আসেন। এই পূজার দিন কনেজপুরের ঘরে ঘরে উৎসব বিরাজ করে।
মেলার মাঠে ঘুরতে আসা আরাফাত হোসেন নাকে এক দর্শনার্থী বলেন, এটা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষদের একটা বিশেষ দিন। আমরা সামাজিক সম্প্রীতিতে এখানে গ্রামীণ মেলা দেখতে এসেছি। শহরতলীতে অনেক সুন্দর পরিবেশে মেলা হচ্ছে। এখানে এসে গ্রামীণ অনেক জিনিসপত্র যেমন বাশ,বেত, মাটির কাজের জিনিস দেখছি। কয়েকটি জিনিস কিনেছি নিজের ও পরিবারের জন্য। সব মিলিয়ে বেশ সুন্দর পরিবেশ।
মেলার মাঠে ঢোল বিক্রি করতে আসা কেশবপুরের মনোরঞ্জন দাস বলেন, প্রতিবছর মেলায় আসি। ঢোল বিক্রি করি। নিজে পূজাও দিয়ে যায়। সারাদিন মেলা চলে। বিকেলের দিকে কেনাবেচা জমে উঠে।
সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পাল বলেন, ভারতের মন্দিরের আদলে এখানকার মন্দিরটি। প্রতিবছর এই মন্দিরে পূজা করা হয়। গ্রামীণ মেলা বসে। এটা এই জনপদের মানুষের প্রাচীন সাংস্কৃতির অংশ।
(এসএ/এসপি/মে ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৬ মার্চ ২০২৬
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








