ভারতীয় দুই নাগিরককে জাতীয় পরিচয়পত্র দেওয়ায় নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে ভারতীয় দুই সহোদর নাগিরককে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. সাইদুর রহমান বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- বাগেরহাট সদর উপজেলার তৎকালীন নির্বাচন কর্মকর্তা বর্তমান বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন ও চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মো. মোশাররফ হোসেন মোল্লা। এই মামলায় প্রধান আসামী করা হয়েছে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিনকে।
মামলার বাদী বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. সাইদুর রহমান জানান, চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণি রবীন্দ্রনাথ মন্ডলের দুই ছেলে ফণিভূষণ মন্ডল ও প্রতুল মন্ডল বহু বছর আগে ভারতে চলে যান। সেখানে গিয়ে তারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। এই দুই ভাইয়ের চিতলমারীর আড়ুয়াবর্ণি গ্রামে থাকা পৈত্রিক সম্পত্তি বিক্রিতে সমস্যা তৈরি হওয়ায় তাদের ভারত থেকে ডেকে আনেন স্থানীয় মো. মোশাররফ হোসেন মোল্লা নামে এক ব্যক্তি। ১৯৪৮ সালের ১ জানুয়ারিতে ফণিভূষণ মন্ডল এবং ১৯৫৩ সালের ৪ এপ্রিল প্রতুল মন্ডলের জন্ম তারিখ উল্লেখ করে নির্ধারিত ফরমে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন। আবেদনের চারদিন পরে তাদের দুই ভাইকে জন্ম নিবন্ধন দেন চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন। এরপর জন্ম নিবন্ধন দিয়ে ভোটার নিবন্ধন ফরমে ভোটার নিবন্ধনের জন্য বাগেরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন তারা। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিস হতে তার নামে জাতীয় পরিচয়পত্র (নং: ১৯৪৮০১২০৮০০০০০০০১) ইস্যু করা হয়।
অনুসন্ধানকালে ফণিভূষন ওরফে মনি মন্ডলের নামে সৃষ্ট জাতীয় পরিচয়পত্র পর্যালোচনা করে দেখা গেছে, ফণিভূষন ওরফে মনি মন্ডলের জন্ম তারিখ ০১/০১/১৯৪৮। কিন্তু তার জাতীয় পরিচয়পত্র তৈরী করা হয় ২০১৭ সালে যা তার জন্মের ৬৯ বছর পর। এতদিনে ভোটার তালিকা হতে বাদ পড়ার কারণ হিসেবে ভোটার নিবন্ধন ফরমের ৩২ নং ঘরে উল্লেখ করা হয়েছে চিকিৎসার জন্য এলাকার বাইরে থাকায় তিনি আগে ভোটার নিবন্ধন করতে পারেননি। ভোটার নিবন্ধন ফরম নং: ৪১০১০৮৫৪ পর্যালোচনায় দেখা যায় যে, ভোটার নিবন্ধন ফরমের ৫ নং ঘরে ফণিভূষন ওরফে মনি মন্ডলের বাবার নাম মৃত শশধর মন্ডল দেয়া হলেও তৈরি করা জাতীয় পরিচয়পত্রে বাবার নাম মৃত রবীন্দ্রনাথ মন্ডল। ভোটার নিবন্ধন ফরমের ৭ নং ঘরে বাবার মৃত্যু হয়েছে ১৯৪৪ সালে এবং ১৫ নং ঘরে ফণিভূষন ওরফে মনি মন্ডলের জন্মতারিখ ০১/০১/১৯৪৮। অর্থাৎ বাবার মৃত্যুর চার বছর পরে ফনিভূষনের জন্ম হয়।
ভোটার নিবন্ধন ফরমের ৩৪ নং ঘরে শনাক্তকারী হিসেবে সুষেন মন্ডলের জাতীয় পরিচয়পত্র নাম্বার ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে তাকে সনাক্তকারী হিসেবে দেখানো হয়েছে। ওই ভোটার নিবন্ধন ফরমে ফণিভূষন ওরফে মনি মন্ডলের বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে বাগেরহাট পৌরসভার সোনাতলা গ্রাম। এই ঠিকানায় ওই নামে কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। ভোটার নিবন্ধন ফরমের ৪০ নং ঘরে যাচাইকারীর ঘর ফাকা থাকলেও ৪১ নং ঘরে যাচাইকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার ও স্বাক্ষর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে যে নম্বরটি দেওয়া হয়েছে তা তৎকালীন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদারের। তিনি ওই সময়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দিলীপ কুমার হাওলাদার অসৎ উদ্দেশ্যে মোশাররফ হোসেন মোল্লার সাথে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে উক্ত ব্যক্তির নামে বিধিবহির্ভূতভাবে জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র সৃজন করেছেন যা দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই দন্ডবিধির ৪২০,৪৬৭, ৪৬৮,৪৭১,১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। মামলার আসামীদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। যার কারনে তাদের বক্তব্য জানা যায়নি।
(এস/এসপি/মে ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








