যশোরের ৬টি স্থানে শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র স্থাপন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ : তীব্র গরমে হাঁপিয়ে ওঠা পথচারীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে যশোর পৌরসভার ৬টি জন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র। এই সেবাকেন্দ্রগুলোতে প্রতিবন্ধী, রিকশাচালক, হকার, শ্রমিক, শিশু, বৃদ্ধ ও বস্তিবাসীসহ প্রায় ১৫ হাজার মানুষ বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, স্যালাইন ও বিশুদ্ধ জল পান করার সুযোগ পাবেন।
শহরের জজকোর্ট মোড়, মনিহার, পালবাড়ি, চাঁচড়া, শংকরপুর টার্মিনাল ও নিউ মার্কেট এলাকায় স্থাপিত এই ‘শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র’ গুলোতে দেখা যায় তীব্র তাপদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি রিক্সাচালক, হকার, প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ নারী-পুরুষ, ও বস্তিবাসীদের মধ্যে ছাতা, ছোট ফ্যান, পানি, গ্লুকোজ, ক্যাপ বিতরণ করা হচ্ছে। এছাড়াও, অসুস্থ বোধ করলে সেখানে কর্মরত ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও প্রদান করা হচ্ছে।
এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে গরমে কাহিল হয়ে পড়া মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। সিএনআরএস-এর এই উদ্যোগ ৪৫ দিন ধরে পথচারীদের সেবা প্রদান করবে। এছাড়াও, সাধারণ মানুষকে তাপদাহের প্রভাব এবং তা থেকে রক্ষা পাবার বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া সেবা কেন্দ্রে রাখা হয়েছে অভিযোগ জানানোর ব্যবস্থা। মন্তব্য ক্যানভাসে সহজেই নিজেদের মতামত লিখতে পারছেন সেবা নিতে আসা ব্যক্তিরা। অসুস্থ পথচারীদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই পদক্ষেপ ইতোমধ্যেই সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছে।
শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র গিয়ে কথা হয় রিকসা চালক জহিরুল হক, দিনমজুর বসির উদ্দীন, হোটেল শ্রমিক হোসনেআরাসহ একাধিক ব্যক্তির সাথে। তারা বলেন, যশোরে প্রচন্ড গরম পরছে। কোথাও বসে বিশ্রাম নেওয়ার মত অবস্থা নেই। এখানে এসে ছায়ায় বসতে পারছি। উনারা পানি, স্যালাইন, গ্লুকোজ দিচ্ছেন। গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।
এই প্রজেক্টের কো অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন বলেন, প্রচন্ড তাপদাহে মানুষের স্বস্তির জন্য এই কুলিং স্টেশন চালু করা হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই স্টেশনগুলোতে সেবা নিচ্ছেন। একাধিক ব্যক্তির সমন্বয়ে স্টেশনগুলোতে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে।
(এসএমএ/এএস/মে ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








