সাতক্ষীরার বাজারে গোবিন্দভোগ ও গোপালভোগ আমে ছয়লাপ
আড়ৎদারের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে গাছ পরিচর্যা করা ও দাম কমে যাওয়ায় হতাশ আম চাষিরা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার বাজারে গোবিন্দভোগ. গোপালভোগ ও গোলাপখাস আমে ছয়লাব। চাহিদার তুলনায় অনেক বেশি আম বাজারে ওঠায় দাম কমেছে দাম। দাম কমে যাওয়া, হিমাগার না থাকা, ও আড়ৎদারদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে গাছ পরিচর্যা করায় হতাশ আম চাষিরা।
এদিকে অত্যাধিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় চাষী ও ব্যবসায়িদের ক্ষতির হাত থেকে বাঁচাতে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভায় হিমসাগর আম ভাঙার দিন ২০ মে থেকে ১৫ মে নির্ধারণ করা হয়েছে।
আবহাওয়া ও মাটির বিশেষ গুণাগুণের কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় আগেভাগেই পাকে সাতক্ষীরার আম। এর মধ্যে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, হিমসাগর, ন্যাংড়া ও আম্রপালি দেশে ও বিদেশে বেশ কদর লাভ করেছে। সাতক্ষীরার আম বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় দেশ ও বিদেশে চাহিদা বেশি। সরকারিভাবে ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। গত বছর এ সময় সাতক্ষীরার তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াসে ঘোরাফেরা করলেও এবারের তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রীতে বেড়ে যাওয়ায় পাকা শুরু করেছে হিমসাগর আম।
তবে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার, ধুলিহর, আশাশুনি, কলারোয়া, তালা, কালিগঞ্জ সদর ও দেবহাটার বাজারগুলোতে চাহিদার তুলনায় বেশি আম ওঠায় কমেছে দাম। তবে সরকাারি পৃষ্টপোষকতা না পেয়ে আড়ৎদারদের কাছ থেকে গাছ পরিচর্যার জন্য দাদন নেওয়া, আম বিক্রির জন্য সময় কম পাওয়া ও জেলায় হিমাগার না থাকায় হতাশ আম চাষীরা। তবে আবহওয়ায় গরম হওয়ায় আম ভাঙার তারিখ এগিয়ে আনার দাবি চাষিদের।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) সূত্রে জানা গেছে, এবার জেলায় চার হাজার ১৩৫ হেক্টর জমিতে ৫ হাজার আমবাগান রয়েছে। এর অর্ধেকের বেশি জমিতে গোপালবোগ, গোবিন্দভোগ, গোলাম খাস ও সরাইখাসসহ স্থানীয় জাতের আম উৎপাদন হয়। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার মেট্রিক টণ। ১৩ হাজার ১০০ জন আম চাষের সঙ্গে যুক্ত।সরকারিভাবে আম পাড়ার জন্য ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ ও বোম্বাই, ২০ মে হিমসাগর, ২৭ মে ন্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফিংড়ি গ্রামের আম চাষী কমলেশ সরদার জানান, এবার আমের ফলন বেশি। গোবিন্দবোগ ও গোপালভোগ আম ১৫ দিন বাজারে থাকে। কিন্তু সরকারিভাবে তিন থেকে চার মাসের জন্য চাষীদের স্বল্প সুদে ঋণ না দেওয়ায় বাধ্য হয়ে আড়ৎদারদের কাছ থেকে দাদন নিতে হয়েছে। ফলে বাজার দামের চেয়ে ওই আড়ৎদারের কাছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কম দামে আম বিক্রি করতে হচ্ছে।
একই এলাকার গোবিন্দ ঘোষ জানান, তাদের দুই ভাইয়ের ৩০ বিঘা জমিতে আম বাগান রয়েছে। এবার গোপালবোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, হিমসাগর, ন্যাংড়া, রুপালীসহ নানা জাতের আম রয়েছে তাদের বাড়ানে। তবে তারা যে দামে আম বিক্রি করেছেন তার চেয়ে অধিক দামে বিক্রি করেন ব্যবসায়িরা। এতে চাষীরা ক্ষতিগ্রস্ত হয়, লাভবান হয় মধ্য স্বত্ববোগীরা।
পুরাতন সাতক্ষীরার আবু বক্কর ছিদ্দিক জানান, ২০ মে হিমসাগর আম পাড়ার জন্য সরকারি সময় নির্ধারণ করা হলেও বেশি গরম পড়ায় ওই আম আগে ভাগে পেড়ে গোপনে স্প্রে করে সুলতানপুর শেখ পাড়ার সরদার মোটরের মালিক রেজাউল সরদার ও নুরুলের বাড়ির পাশে এবং পিএন ব্যায়াম ল্যাবরেটরীর পাশে মন্টু সাহেবের বেড় এর পাশে কমপক্ষে ৫০টি ঘরে হিমসাগর আম মজুত করে পাকানো ও রং করার জন্য স্প্রে করা হচ্ছে। তিনি আম পাড়ার সরকারি সময় ্এগিয়ে আনার আহবান জানান।
বড়বাজারের ব্যবসায়ি আব্দুল হাকিম জানান, গতবার এ সময় গোবিন্দভোগ আম দুই হাজার ৮০০ টাকায় মণ কিনলেও এবার ১৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। চাষীদের সুবিধার্থে সরকারকে সাতক্ষীরায় হিমাগার স্থাপনের দাবি করেন তিনি।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার ব্যবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রওশান আলী বলেন, প্রতিদিন বাজারে আম ছয়লাপ হয়ে যায়। কিন্তু বাজারে খরিদ্দার কম। তাই চাষীরা ও ব্যবসায়িরা কম দামে আম বিক্রি করতে বাধ্য হন। তিনি বলেন, গোপালভোগ ও গোবিন্দভোগ আম পাড়ার দিন আরো এক সপ্তাহ আগে এগিয়ে আনলে চাষী ও কৃষকরা উপকৃত হতেন।
সটঃ সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন জানান, সাতক্ষীরার আমের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। ৭০ হাজার হেক্টর আম এর উৎপাদন নির্ধারণ করা হয়েছে। ৪০০ কোটি টাকার আম এবার বিক্রি করা যাবে বলে তিনি আশাবাদি। একইসাথে বিদেশেও আম পাঠানো হবে। গরম বেড়ে যাওয়ায় চাষী ও ব্যবসায়িদের সুবিধার্থে হিমসাগর আম পাড়ার দিন ২০ মে তকে পিছিয়ে এনে ১৫ মে নির্ধারণ করা হয়েছে। তবে অন্য দিনগুলি ঠিক থাকছে। বুধবার বিকেল ৬টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার উদ্যোগ নিলে চাষীরা আগামিতে আমের ভাল দাম পাবেন। এতে আম চাষীর সংখ্যা বাড়বে ও বেকারত্ব কমবে বলে মনে করেন তিনি।
(আরকে/এসপি/মে ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








