ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা
ঢাকায় আটক আসামী মাদারীপুরের তামিমের গ্রামের বাড়িতে আগুন
মাদারীপুর প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ঢাকায় আটক মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার (১৪ মে) রাতে এই ঘটনা ঘটেছে। তবে আগুন কিভাবে লেগেছে বা কারা দিয়েছে তার কারণ জানা যায়নি। আটক তামিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক তিনজনের গ্রামের বাড়ি মাদারীপুরে। এদের মধ্যে তামিম হাওলাদার (৩০) ও পলাশ সরদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা অন্যজন স¤্রাট মল্লিক (২৮) মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, এই তিনজনই এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। সরকার পতনের আগে তামিম ও পলাশ গ্রামের নিজ বাড়িতেই থাকতেন। স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের সাথে চলাফেরা করতেন। এছাড়া ডাসার উপজেলার নবগ্রাম শশীকর এলাকার সম্রাট মাদকাসক্ত বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে তামিম ও কালাম সরদারের ছেলে পলাশ আওয়ামীলীগের দলীয় কোন পদ-পদবী না থাকলেও তাদের ছত্রছায়ায় থাকতেন। চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর এরা ঢাকায় চলে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। পলাশের বাবা কালাম সরদার এক সময় পালকী বহন করে জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে তামিমের বাবা এলাকায় জমি বেঁচা-কেনার কাজ করেন।
অন্যদিকে, ডাসারের যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। বেশ কিছুদিন আগে স্থানীয় একটি মসজিদের মাইক লাগানো নিয়ে এলাকায় ছাত্রদের মারধর করেন সে। এ নিয়ে ডাসার থানায় অভিযোগ আছে সম্রাটের বিরুদ্ধে। এরপর থেকে স¤্রাটও ঢাকা চলে যান।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটকের খবর পেয়ে এলাকায় উত্তেজনা দেখা যায়। পরে বুধবার রাতে তামিমের বাড়িঘরে আগুন লাগে। আগুনে তামিমের বসতঘর, রান্নাঘরসহ তিন ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থনে যান।
নাম না প্রকাশে একাধিক স্থানীয়রা জানান, এরা কেউ ভালো না। চাঁদাবাজি, মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িত। আগে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের লাঠিয়াল হিসেবে কাজ করতেন। এখন এলাকা ছেড়ে ঢাকায় থাকেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যান। এর আগেই আগুনে তামিমের বসতঘর পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, আগুনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গতরাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
(এএসএ/এএস/মে ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








