রাজবাড়ীতে মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত শহীদুল্লাহ মিয়ার ছেলে স্থানীয় ব্যবসায়ী মো. নাসির মিয়া একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দিশেহারা হয়ে পড়েছেন।
দীর্ঘদিন ধরে বাণীবহ বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন নাসির। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেফালী আক্তারের ভাতিজা মো. আরিফুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল নিতে ব্যর্থ হয়ে, নাসিরের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ নাসির মিয়ার।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজবাড়ীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সদর আমলি আদালতে মামলা দায়ের করেন আরিফুল ইসলাম। মামলায় হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ আনা হয়। তবে মামলার ঘটনায় উল্লিখিত স্থান ও সাক্ষীদের বক্তব্যে ভিন্নচিত্র উঠে আসে।
চা বিক্রেতা মান্নান মিয়া বলেন, “আমার দোকানের সামনে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। চাঁদাবাজি বা মারামারির বিষয়েও কিছু জানি না।”
অন্য সাক্ষী আক্তারুজ্জামান মিয়া বলেন, “আমি এমন কোনো ঘটনার কথা জানি না এবং কেউ আমাকে এসব বিষয়ে কিছু বলেনি।”
মামলার অপর সাক্ষী ইকবাল ভূঁইয়া বলেন, “আমি জানিই না কে আমাকে মামলার সাক্ষী বানিয়েছে। এমন কোনো ঘটনার কথা দীর্ঘদিন বাজারে কেউ কখনো বলেনি।”
বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম বলেন, “আরিফুল ইসলাম কখনোই এই বাজারের ব্যবসায়ী ছিলেন না। একবার দলীয় প্রভাব খাটিয়ে ভোটার হলেও, তিনি কোনো ব্যবসা পরিচালনা করেন না। তার চাচী বর্তমান চেয়ারম্যান শেফালী আক্তারের প্রভাব কাজে লাগিয়েই এসব করছেন বলে মনে করি।”
পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “এই বাজারে চাঁদাবাজির কোনো ঘটনা কখনো ঘটেনি। এমন কিছু ঘটলে অবশ্যই ব্যবসায়ী পরিষদের নজরে আসত।”
সহ-সভাপতি বলেন, “গত ৩০ বছরে এই বাজারে এমন কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।”
চাঁদাবাজির অভিযোগ যাচাইয়ে বাণীবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে দেখা যায়, চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ জানান, চেয়ারম্যান গত ১০ দিন ধরে অফিসে আসছেন না।
এ বিষয়ে চেয়ারম্যান শেফালী আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে মামলার বাদী আরিফুল ইসলাম বলেন, “আমার ও নাসির মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই সূত্র ধরেই সে আমাকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।” তবে চাঁদা দাবির প্রমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। বলেন, “জীবন বাঁচানোর স্বার্থে আমি মামলা করেছি।” জানা যায়, আরিফুল ও নাসির আপন চাচাতো ভাই।
মামলার সাক্ষীরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং এলাকাবাসী এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে মামলাটি প্রত্যাহারের দাবি জানান তারা।
(একে/এসপি/মে ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








