E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক

২০২৫ মে ১৯ ১৯:১৮:২৪
গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইনসহ হারুন শেখ (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। 

আটককৃত মাদক কারবারি হলো, মানিকগঞ্জের জেলার দৌলতপুর থানার জিয়নপুর ইউনিয়নের বোন্যা গ্রামের মৃত তৈজুরী শেখের ছেলে।

আজ সোমবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল হক সংগীয় ফোর্স সহ রাত ১০ টার সময় গোয়ালন্দঘাট থানাধীন মজিদ শেখের পাড়া সাকিনস্থ লঞ্চঘাটস্থ হাকিম আলী মুন্সীর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী হারুন শেখ (৫২) কে আলামত সহ গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

(একে/এসপি/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test