৬৫ বাছুর ফেরত পাঠালেন ইউএনও
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ওজনে কম এবং রুগ্ন হওয়ায় জেলার গৌরনদী উপজেলায় বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। একজন সরকারি কর্মকর্তা হয়ে নিজ উদ্যোগে এ অনিয়মের প্রতিবাদ করায় ইউএনওকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে উপজেলার জেলে জনগোষ্ঠীর বাসিন্দারা।
তারা জানান, বছরের পর বছর ধরে ছাগল ছানা ও বাছুর বিতরণে নানানভাবে অনিয়ম করা হচ্ছে। যারমধ্যে শুধু ওজনে কম দেওয়াই নয়; রোগাক্রান্ত পশু বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানানভাবে হেনস্তা করা হতো।
আজ বুধবার দুপুরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে ৬৫ জন মৎস্যজীবির মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আনা হয়।
দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। সিমেন্স এলাইন্স বিডি লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথ গৌরনদী উপজেলার ৬৫ জন সুবিধাভোগীর মধ্যে বাছুর সরবরাহের কাজ পেয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণের জন্য এসে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি দেখতে পান বকনা বাছুর রুগ্ন এবং খুবই কম ওজনের। ৭০ কেজি ওজনের বাছুর দেওয়ার কথা থাকলেও ঠিকাদারের সরবরাহকৃত বাছুরের ওজন ছিল ৫০ থেকে ৫৫ কেজি। তাই ইউএনও বিতরণ বন্ধ করে বাছুর ফেরত পাঠিয়ে দিয়েছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথের পক্ষে আসা ব্যক্তিরা জানিয়েছেন, দিনাজপুর থেকে ট্রাকযোগে বাছুরগুলো আনার কারনে ওজন কিছুটা কমে গেছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একই প্রকল্পের মাধ্যমে ফোকাস ট্রেডিংয়ে নামের ঠিকাদারী প্রতিষ্ঠান গৌরনদীতে বাছুর বিতরণের জন্য এসে তোপের মুখে পরেছিলেন। ওইসময়ও রোগাক্রান্ত এবং ওজনে কম থাকায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বাছুর বিতরণ না করে তা ফেরত পাঠিয়েছিলেন। পরবর্তীতে নিয়মমাফিক পশু এনে বিতরণ করা হয়। নবাগত ইউএনও রিফাত আরা মৌরি দায়িত্বগ্রহণের পরপরই দুর্বল ও ওজনে কম পশু ফেরত পাঠানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের আস্থা অর্জন করেছেন। স্থানীয়রা আশা করছেন ভবিষ্যতেও তার এরকম কার্যকর নজরদারি ও প্রশাসনিক দৃঢ়তা বজায় থাকবে।
(টিবি/এসপি/মে ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








