নেপথ্যে এসিল্যান্ড
কর্ণফুলীর ইউপি ভবনে রঙের কসমেটিক সংস্কার, ৩ লাখ টাকা গায়েব
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১% বরাদ্দ থেকে নেওয়া ৩ লাখ ২৪ হাজার টাকার একটি উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন প্রশাসক রয়া ত্রিপুরার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসক রয়া ত্রিপুরা নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করে নামমাত্র কিছু রঙের কাজ দেখিয়ে পুরো বরাদ্দ আত্মসাৎ করেছেন। প্রকল্পের কাগজপত্র এখন আর ইউনিয়ন অফিসে পাওয়া যাচ্ছে না। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট নথিপত্র গায়েব করে ফেলা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
জানা যায়, প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ভবন ও আসবাবপত্রে রঙ করার কথা বলা হলেও বাস্তবে শুধুমাত্র ভবনের সামনের দেয়ালে রঙ করা হয়েছে। পরিষদের অভ্যন্তরে মাত্র চারটি টুল-চেয়ার রঙ করার প্রমাণ পাওয়া গেছে। পরিষদের পেছন ও পাশের দেয়াল, চেয়ারম্যানের কক্ষসহ অন্য কোথাও রঙ করার কাজ হয়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভবনের সামনের অংশে হালকা হলুদাভ রঙের প্রলেপ দেওয়া হলেও সেটি কসমেটিক সংস্কারের বাইরে কিছু নয়। পরিষদের ভিতরে সংস্কার কার্যক্রম নেই বললেই চলে। পরিষেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, ভেতরে চারটি টুল চেয়ার আর ভবনের সামনে ছাড়া আর কিছুই রঙ করা হয়নি।
প্রকল্পে ব্যয়ের অনিয়ম সম্পর্কে একটি অডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে প্রশাসক রয়া ত্রিপুরা প্রকল্পের বরাদ্দের ৩০% অর্থাৎ ৯৭,২০০ টাকা “কাটমানি” হিসেবে রেখে বাকি অর্থ ভাগ করে নেওয়ার নির্দেশনা দিচ্ছেন। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১ লাখ টাকার ভেতরে সামান্য কিছু রঙ করার কাজ শেষ করতে হবে এবং বাকি অর্থ বিভিন্ন খাতে মিথ্যা খরচ দেখিয়ে সমন্বয় করতে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জুলধা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক সচিব) মিলটন চৌধুরী প্রকল্পের ঠিকাদার, মিস্ত্রির নাম বা কোনো বিল ভাউচার দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, 'উর্ধ্বতন নির্দেশনায় এসব তথ্য দেওয়া সম্ভব নয়। আপনারা এলজিইডি অফিসে যোগাযোগ করেন। কিন্তু এলজিইডি প্রকৌশলী তাসলিমা জাহান তথ্য দিতে নারাজ। এতে প্রকল্পের অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়।
প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্বে থাকা ইউপি সদস্য মো. ওসমান জানান, 'ইউনিয়ন পরিষদ ভবন রঙ করণের প্রকল্পে আমাকে সভাপতি করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে পুরো কাজটি করেছেন এসিল্যান্ড, সচিবের মাধ্যমে। বর্তমানে সচিব মিলটন চৌধুরী কাজটি সম্পন্ন করেছেন। আমাকে এসিল্যান্ড বলেছিলেন, এক লাখ টাকার মধ্যেই কাজটি শেষ করতে হবে।''
এ বিষয়ে পরিষদের প্রশাসক এসিল্যান্ড রয়া ত্রিপুরার বক্তব্য জানার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও ফোন কেটে দেন। কিছুতেই সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাতেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, একই কর্মকর্তার কাঁধে একসাথে তিনটি ইউনিয়নের প্রশাসক, এসিল্যান্ড এবং ইউএনওর দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কর্ণফুলীর শিক্ষানুরাগী নাগরিকরা জানান একজন কর্মকর্তার উপর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দিলে প্রকৃত নাগরিক সেবা ব্যাহত হয়। দ্রুত অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর মহাসচিব ও বিশিষ্ট কলামিস্ট অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, 'জনগণের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে। একজন কর্মকর্তাকে একাধিক ইউনিয়নের দায়িত্ব দিলে স্বচ্ছতা ও জবাবদিহি সংকটে পড়ে। দরকার দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়া। না হয় দুই দিকেই ক্ষতি হচ্ছে। জনপ্রতিনিধিদের কাজ করতে গিয়ে প্রশাসন তাঁর নিজ কার্যালয়ের কাজ করতে পারছে না।'
চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন বলেন, 'আমি বিষয়টির খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবো।'
প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, কাগজপত্র গায়েব, কাজ না করেই বরাদ্দ আত্মসাৎ এবং অডিও ক্লিপের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ—সব মিলিয়ে এডিপির ১% বরাদ্দ অপব্যবহারের চিত্র প্রকটভাবে সামনে এসেছে। এ দায়িত্ব থেকে প্রশাসক কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এ বিষয়ে স্থানীয়দের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেন কর্ণফুলীর পাঁচটি ইউনিয়ন পরিষদ ও এলজিইডি অফিসে অভিযান চালায়।
(জেজে/এসপি/মে ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








