সালথায় গ্রামবাসীর অর্থায়নে কাঁচা রাস্তা তৈরি
আবু নাসের, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামে কাঁচা রাস্তা তৈরি করেছেন গ্রামবাসী। বক্কার ফকিরের বাড়ি হতে মানু শেখ ও ইলিয়াছ মাষ্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১১শ ফুট কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে । তাদের নিজ অর্থয়ানে এই রাস্তাটি তৈরি করেন তারা। এখন উপজেলা প্রশাসনের কাছে গ্রামবাসীর দাবী রাস্তাটির মাঝে একটি কালভার্টের।
কামদিয়া গ্রামের কামাল মাতুব্বার, শাহআলম ফকির, বক্কার ফকির, কাইয়ুম ফকির, সেন্টু ফকির, আলিম ফকির, ইলিয়াছ মাষ্টার জামাল শেখ ও মানু শেখ বলেন, আমাদের গ্রামের দক্ষিন পাশে কোন রাস্তা না থাকায় গ্রামবাসীর ভোগান্তি পোহাতে হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্টদের কাছে রাস্তাটি তৈরি করার দাবী জানিয়েছিলো স্থানীয় জনগণ। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে শিক্ষক নেতা মোঃ জাহিদ হোসেন মাষ্টারের পরামর্শ ও সহযোগিতায় গ্রামবাসীর অর্থায়নে সরকারী হালটের উপর দিয়ে ১১ ফুট কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে। আপাতত এই রাস্তাটির মাঝে পলাশ শেখের বাড়ির সামনে একটি কালভার্ট করা জরুরী। ইতিমধ্যে রাস্তায় কালভার্ট চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে।
তারা আরো বলেন, কাঁচা রাস্তায় বর্ষা মৌসুমে কাদাপানি সৃষ্টি হবে অবশ্যই। পরবর্তীতে জনপ্রতিনিধির প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকাকরণের দাবি করেন গ্রামবাসী।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ ওহিদ মাতুব্বর বলেন, বিগত চার বছরে মেম্বার হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে উল্লেখযোগ্য তেমন কোন কাজ পাই নি আমি। আমার ৩নং ওয়ার্ডের মধ্যে কামদিয়া গ্রামের রাস্তাটি অনেক বড় রাস্তা। এই রাস্তাটি করার মতো বরাদ্দ আমি পাইনি। তারপরও গ্রামবাসীর উচিত ছিলো রাস্তাটি কাটার আগে আমাকে জানানো। তাহলে আমিও তাদের সাথে শরীক হতে পারতাম। রাস্তা তৈরি করার জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। এরপর যে কাজ আছে আমি করার চেষ্টা করবো।
শিক্ষক নেতা মোঃ জাহিদ হোসেন বলেন, কামদিয়া গ্রামে রাস্তা না থাকায় আমি গ্রামবাসীকে নিজ উদ্যেগে রাস্তা করার পরামর্শ দেই। সেই সাথে কিছু আর্থিক সহযোগিতাও করি। এরপর গ্রামবাসী সবাই মিলে ১১শ' ফুট দৈর্ঘ্য একটি কাঁচা রাস্তা তৈরি করেছে। সাধারণ মানুষের পাশে দাড়াতে পারলে আমার ভালো লাগে। সব সময় মানুষের কল্যাণ চিন্তা করি। এর বাইরে আর কিছু না।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, বিএডিসি (ক্ষুদ্র সেচ) থেকে বরাদ্দ পেলে অন্যথায় উপজেলা পরিষদ উন্নয়ন পরিকল্পনার আওতায় প্রকল্প গ্রহণ করে অগ্রাধিকার ভিত্তিতে কালভার্ট নির্মাণ করে দেয়া হবে।
(এএন/এসপি/মে ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ইরান যুদ্ধ শিগগির শেষ হবে’
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








