সোনারগাঁ উপজেলা পরিষদ
অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে কোটিপতি বনে যাওয়া আশরাফুল ইসলামকে বদলী
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক মোঃ আশরাফুল ইসলামকে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার অভিযোগে বদলি করা হইয়াছে।
গত শনিবার (২৪ মে) বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোছা: সেলিনা বানু স্বাক্ষরিত অফিস আদেশে আশরাফুলকে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় বদলির নোটিশ পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সোনারগাঁ হইতে বদলিকৃত কর্মস্থল তাড়াইল উপজেলায় যোগদানের নিমিত্তে তাকে অবমুক্ত করা হয়।
অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর পুনরায় উপজেলা চেয়ারম্যান পরিষদ নির্বাচন বলবৎ করলে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ গঠিত হয়। আর তখনি উপজেলা পরিষদের অর্গানোগ্রামে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সৃষ্টি করে এবং তার নিয়োগের ক্ষমতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অর্পণ করা হয়। এবং ২০১৬ সালে সাট-মুদ্রাক্ষরিক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সোনারগাঁ উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম (রাজু)'র পিতা মো. হানিফ উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ এর বাসভবনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার পিতা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে পরিচ্ছন্নতা কর্মী হওয়ায় পাতানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে সে উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। নিয়োগ প্রাপ্ত হয়ে তৎকালীন সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে ম্যানেজ করে নিয়ম বহিঃর্ভূত ভাবে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল তার দায়িত্বে নিয়ে নেন।
বিশেষ করে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল, উন্নয়ন তহবিল এবং প্লান পাস এর ফাইল তার হেফাজতে থাকে। ২০১৬ সালে নিয়োগ প্রাপ্ত হয়ে ০৫ আগস্ট ২০২৪ তারিখের পূর্ব পর্যন্ত সরকারের এমপি ও উপজেলা চেয়ারম্যানের একান্ত সহযোগি হিসেবে, গত ১০ (দশ) বছরে নামে বেনামে ৬০০ পিআইসি প্রকল্প দেখিয়ে, বার কোটি টাকা হাতিয়ে নেয়। তার নেয়া গায়েবী প্রকল্প যা কাগজে কলমে প্রকল্প ছিল এবং বিভিন্ন জনকে প্রকল্প সভাপতি দেখিয়ে নিজেই স্বাক্ষর দিয়ে টাকা উঠিয়ে আত্মসাৎ করেছেন, এমনকি অধিকাংশ প্রকল্পের কোন নথিপত্রই নেই, শুধুমাত্র চেক দিয়ে টাকা উত্তোলন করা হইয়াছে। তাছাড়া বাড়ি করার ছাড়পত্রের ফাইল করা, প্রতিটি বাড়ি/কোম্পানীর প্লান পাস (ছাড়পত্র) অনুমোদনের জন্য ১/২ লক্ষ টাকা করে নিতেন।
পরিচ্ছন্নতা কর্মীর ছেলে হয়েও অল্প দিনেই তিনি কয়েক কোটি টাকার মালিক বনে যান। তার নামে রয়েছে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ে কয়েকটি বাড়ি ও বেনামে অনেক সম্পত্তির মালিক তিনি। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে খোজ নিলে তার সত্যতা পাওয়া যায়। কিছুদিন পূর্বে কাঁচপুরে মায়ের নামে সম্পতি নিয়ে বর্তমানে নিজের নামে হেবা করে নিয়েছেন। গত ২০২৩-২৪ অর্থ বছরে এডিপির বিশেষ বরাদ্দ প্রায় ৪০ লক্ষ টাকা এনে নিজেই কাজ করাচ্ছেন। উক্ত কাজ সমাপ্তির নামে নানা তালবাহানা করছেন বলে জানা যায়। তিনি সরকারি বাসা হতে গ্যাস বিলের নাম করে ১০ বছরে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ আছে। সচেতন মহলের জিজ্ঞাসা, পরিচ্ছন্নতা কর্মীর ছেলে হয়েও এত অল্প সময়ে কি ভাবে বিত্তবৈভবের মালিক হলেন।
এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, বদলিজনিত বিষয় হলো গত এক মাস আগে সারা বাংলাদেশে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের বদলির নির্দেশনা আসে। সেই নির্দেশনা অনুযায়ী আমার বদলি হয়েছে। দুর্নীতির বিষয়ে আমি জানি না। তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ দুর্নীতি দমন কমিশন কর্তৃক ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে।
(এসবি/এসপি/মে ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








