এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
রূপক মুখার্জি, নড়াইল : বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের শিষ্য ও শিল্পী সুলতানের হাতেগড়া শিশু শিক্ষা প্রতিষ্ঠান নড়াইলের এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার ভোরের দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পূত্রসন্তান স্বনীল মজুমদারসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চিত্রশিল্পী সমীর মজুমদারের বাড়ি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামে। সম্প্রতি তিনি ডায়াবেটিস, লিভার,কিডনি,স্বাসতন্ত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বেলা ১১ টার দিকে প্রয়াত এই শিল্পীর মরদেহ নড়াইলে এসে পৌঁছালে প্রথম সুলতান মঞ্চে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর মরদেহ তার প্রিয় প্রতিষ্ঠান শিশুস্বর্গে আনা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার লিখন কুমার রায়, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল এস.এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদি বৈরাগী, এস.এম সুলতান কমপ্লেক্স-এর কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী নিখিল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিনিধি গ্যালারি সুপারভাইজার মিজানুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটুসহ অসংখ্য ভক্ত অনুরাগে উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এরপর প্রয়াত শিল্পীর মরদেহ পংকবিলা গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং শনিবার বিকালে নিজ বাড়ির অঙ্গিনায় তাঁকে সমাধিস্থ করা হয়।
প্রসঙ্গত, প্রয়াত এই শিল্পী ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ (ব্যাচেলার অফ ফাইন আর্টস) পাশ করেন। তিনি শিল্পের বিভিন্ন মাধ্যমে ( যেমন-তেল রং, জল রং, চারকোল, কলম, কাঠ, পেন্সিল, এক্রেলিক ও ভাস্কর্য) একাধারে কাজ করেছেন। নড়াইলের সুলতান মঞ্চের শিল্পী এস.এম সুলতানের আবক্ষ ভাস্কর্য তাঁর হাতে তৈরি। প্রচার বিমুখ এই শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
(আরএম/এসপি/মে ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- পাছে লোকে কিছু বলে
- সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ‘তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত’
- গাজীপুরে হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
- ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
- জামালপুরে পেট্রোল বোতলজাতকরণ, দুই যুবকের কারাদণ্ড
- নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধূর
- ‘৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস’
- ‘খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব’
- সৌদি-বাহরাইন সংযোগ সেতু ‘কিং ফাহাদ’ বন্ধ ঘোষণা
- ‘আগামী ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে’
- ‘জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও তা সংকটজনক নয়’
- রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব
- এবার ইতালিতে গেল ‘রাক্ষস’
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ
- গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা
- গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
- খুলনার রঘুনাথপুরে ব্যাপক গণহত্যা চালায় পাক সেনারা
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
- রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
- স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩টি ট্রান্সফর্মার লুট
- প্রক্টরের পদত্যাগের দাবিতে মাভাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ
- লৌহজংয়ে সপ্তাহব্যাপী একদিনে নামজারী সেবা কার্যক্রম শুরু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- জামালপুরে পেট্রোল বোতলজাতকরণ, দুই যুবকের কারাদণ্ড
- ‘৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস’
- রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- ফটিকছড়ির মফিজ
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও তা সংকটজনক নয়’
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
০৭ এপ্রিল ২০২৬
- গাজীপুরে হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেপ্তার
- ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
- জামালপুরে পেট্রোল বোতলজাতকরণ, দুই যুবকের কারাদণ্ড
- নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধূর
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
-1.gif)








