জলে ডুবে বিপর্যস্ত কর্ণফুলী
ইউএনও এলেন, দেখলেন আর বললেন, ‘বরাদ্দ আসলে দেখবো’
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। বিশেষ করে চরপাথরঘাটার ইছানগর, চরলক্ষ্যা, জুলধ ও শিকলবাহার বহু নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বসতঘর, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান সবই ডুবে থাকায় শত শত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। অথচ এই সংকটে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকাই অনুপস্থিত বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার (১ জুন) দুপুরে কর্ণফুলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়া ত্রিপুরা শুধুমাত্র শিকলবাহা ও চরপাথরঘাটার প্লাবিত এলাকা পরিদর্শনে যান।
তবে তিনি তাৎক্ষণিক কোনো জরুরি বরাদ্দ না দিয়ে শুধু সমস্যার বিবরণ শুনে দায় এড়িয়ে যান। বরং দাবি করেন, এসব সমস্যা সমাধান করতে পারে উপজেলা পরিষদ। এ বক্তব্যে স্থানীয়রা আরও ক্ষুব্ধ হয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত রুটিন দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার রয়া ত্রিপুরা বলেন, ‘গত তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কর্ণফুলীর বহু এলাকা পানির নিচে। আমরা কেবল দপ্তরে বসে কাজ করি না, দুর্যোগের মধ্যেও মাঠে নামি। আজও পিআইও অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা আমার সঙ্গে এসেছেন। মানুষের কষ্ট অনুধাবন করে আমরা পরিদর্শনে এসেছি।’
তিনি আরও বলেন, ‘এখানকার মানুষের সমস্যা আমি বুঝতে পেরেছি। উপজেলা পরিষদ থেকে বরাদ্দ পেলে এসব সমস্যা লাঘব করা সম্ভব। সরকারি বরাদ্দ আসলে এ দুটি এলাকা রেকগনাইজ করে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে স্থানীয়দের অভিযোগ, সংকটের সময় শুধু বক্তব্য আর ভবিষ্যতের আশ্বাস নিয়ে চলে যাওয়া কোনো সমাধান নয়।
শিকলবাহার বাসিন্দা আনোয়ারা বেগম ও ইছানগরের রহিমা বেগম বলেন, ইউএনও এলেও কাউকে শুকনা খাবার, চিকিৎসা বা আশ্রয়ের ব্যবস্থা দেননি। তাঁরা শুধু ভিডিও ও ছবি তুলে পরিস্থিতি দেখে চলে গেছেন। একমাত্র ভরসা ছিল ইউনিয়ন পরিষদ, কিন্তু সেখানে নেতৃত্বশূন্যতা থাকায় কেউই এগিয়ে আসছে না।
শিকলবাহার সাহাব উদ্দিন বলেন, আজ যদি ইউনিয়ন চেয়ারম্যান থাকতেন, অন্তত শুকনা খাবার, ওষুধ বা শিশুদের জন্য কিছু ব্যবস্থা করতেন।
চরপাথরঘাটার খোরশেদ আলম বলেন, টানা বৃষ্টিতে রান্না করা যাচ্ছে না, শিশুরা না খেয়ে আছে। অথচ ইউএনও এসে বললেন—উপজেলা পরিষদ এসব সমাধান করতে পারে। তাহলে প্রশ্ন হলো—উপজেলা প্রশাসনের দায় কী?
স্থানীয়দের অভিযোগ, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতি বছর হাজার হাজার টন চাল, শুকনো খাবার, নগদ অনুদান, গৃহ নির্মাণ সহায়তা, শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্য বরাদ্দ থাকে। এসব বরাদ্দ জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসন ব্যবস্থাপনায় থাকে। কিন্তু কর্ণফুলীর ক্ষেত্রে কেন তাৎক্ষণিক কোনো সহায়তা আসছে না, তা নিয়েই উঠেছে প্রশ্ন।
ইছানগরের নুর আলী বলেন, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। দুপুরেও ঘরে খাবার নেই। একে তো জলাবদ্ধতা, তার উপর খাদ্য সংকট। আমাদের কী হবে? সাবেক ইউপি সদস্য রফিক বলেন, প্রতিবছর বর্ষা এলেই আমরা কষ্ট পাই। কিন্তু সমাধানে কেউ স্থায়ী উদ্যোগ নেয় না।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল হক বলেন, পুরো এলাকার পানি নিষ্কাশনের জন্য মাত্র একটি নালা রয়েছে। বহু আগেই ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেইনি।
সচেতন মহলের দাবি, কর্ণফুলীর মানুষ আজ ভুগছে পানিবন্দি হয়ে—খাদ্যহীন, সেবাহীন। অথচ স্থানীয় প্রশাসন এখনো আশ্বাসের ফাঁদে আটকে রেখেছে মানুষকে। ত্রাণ তৎপরতা, জরুরি সহায়তা ও প্রকৃত প্রশাসনিক জবাবদিহিতা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেয়াবুন্নেসা, উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিসের উপ-সহকারি প্রকৌশলী তসলিমা আক্তার, চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, ইউপি সদস্য সাইদুল হক, সাবেক ইউপি সদস্যম মো. রফিক ব্যবসায়ি নুর আলীসহ প্রমুখ।
(জেজে/এসপি/জুন ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








