E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বলেশ্বর নদ থেকে নারীর মরদেহ উদ্ধার 

২০২৫ জুন ০২ ১৯:০৬:১৩
বলেশ্বর নদ থেকে নারীর মরদেহ উদ্ধার 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নিখোঁজের তিন দিন পর বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদ থেকে সাহিদা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী এলাকার নতুন স্লুইস গেটসংলগ্ন নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ধানসাগর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহত ওই নারী উপজেলার সেনাতলা গ্রামের মজিবর মাতুব্বরের স্ত্রী।

নিহতের দেবর হানিফ মাতুব্বরসহ পরিবারের সদস্যরা জানান, সাহিদা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের সময় এলাকায় ঝড়-জলেচ্ছ্বাস চলছিলো। হয়তো ওই সময় বাইরে থাকায় জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যাওয়ায় তার মৃত্যু হতে পারে।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সাহিদা বেগম গত শুক্রবার (৩০ মে) সকালে একই ইউনিয়নের তাফালবাড়ী এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যান। ওইদিন বিকেলে সেই বাড়ি থেকে পার্শ্ববর্তী আরেক বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সোমবার সকালে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাহিদা বেগমের বলে সনাক্ত করে। ধানসাগর নৌপুলিশ ওই নারীর মরদেহটি উদ্ধার করেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

(এস/এসপি/জুন ০২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test